• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মালদহ
  • /বড় খবর: মমতাপন্থী এই তৃণমূল বিধায়ক এবার গ্রেফতার হবেন? অনুগামীরা হেফাজতে, ভয়ংকর অভিযোগ-- তোলপাড় রাজ্য

বড় খবর: মমতাপন্থী এই তৃণমূল বিধায়ক এবার গ্রেফতার হবেন? অনুগামীরা হেফাজতে, ভয়ংকর অভিযোগ-- তোলপাড় রাজ্য

Kalighat TMC leader Big News: বাংলা-বিহার সীমান্তে ট্রাক আটকে তৃণমূল বিধায়ক মতিবুর রহমানের নাম করে ৫১ হাজার টাকা তোলাবাজির অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার ৪ অনুগামী। পুলিশের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি বিধায়কের, সরব বিজেপি।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 13, 2026, 06:00 PM IST|Updated: Nov 13, 2026, 06:28 PM IST
joinshare
বড় খবর: মমতাপন্থী এই তৃণমূল বিধায়ক এবার গ্রেফতার হবেন? অনুগামীরা হেফাজতে, ভয়ংকর অভিযোগ-- তোলপাড় রাজ্য
Image Credit: মমতাপন্থী তৃণমূল বিধায়ক কি গ্রেফতার হবেন?

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রণজয় সিংহ: গভীর রাতে বাংলা-বিহার সীমান্তবর্তী (Bengal-Bihar Border) রাস্তায় ট্রাক আটকে এবং আগ্নেয়াস্ত্র (Firearms) দেখিয়ে ৫১ হাজার টাকা তোলাবাজির (Extortion) অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরের কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক (TMC MLA) মতিবুর রহমানের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় বিধায়কের চার ঘনিষ্ঠ অনুগামীকে গ্রেফতার (Arrested) করেছে পুলিস। ঘটনাটি প্রকাশ্যে আসতেই মালদার রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

আরও পড়ুন: বড় খবর: SSC গ্রুপ D মামলায় জামিন পার্থ চট্টোপাধ্য়ায়ের, কেন আদালতে আসতে পারলেন না? কী কী শর্ত জামিনের?

ঠিক কী ঘটেছিল গভীর রাতে?
 

পুলিস সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাংলা-বিহার সীমান্তবর্তী মোড়ে গভীর রাতে কয়েকটি পণ্যবাহী ট্রাক আটকায় চার যুবক। ট্রাক চালকদের অভিযোগ, অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে কালীঘাটপন্থী হিসেবে পরিচিত স্থানীয় তৃণমূল বিধায়ক মতিবুর রহমানের (Matibur Rahman) নাম করে ৫১ হাজার টাকা তোলা দাবি করে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভালুকা ফাঁড়ির পুলিস (Bhaluka Outpost Police)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দাবি করে যে, বিধায়ক মতিবুর রহমানই তাদের সেখানে পাঠিয়েছেন। পরবর্তীতে ট্রাক চালকদের লিখিত অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের নাম ওমর ফারুক, রুবেল আলম, মহম্মদ জয়নুল এবং শোয়েব আক্তার-- সকলেই হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দা।

কী সাফাই দিলেন বিধায়ক মতিবুর রহমান?
 

অনুগামীদের গ্রেফতারির পরই তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। তাঁর পাল্টা দাবি, ওই ট্রাকগুলিতে করে বেআইনিভাবে বিহারে মদ পাচার (Illegal Liquor Smuggling) হচ্ছিল। সেই পাচার রুখতেই তিনি নিজের লোক পাঠিয়ে ট্রাকগুলি আটকানোর ব্যবস্থা করেছিলেন। পাশাপাশি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে নালিশ জানানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

তুঙ্গে রাজনৈতিক তরজা, সরব বিজেপি
 

এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। বিজেপির বিধানসভা কো-কনভেনর দেবাশীষ পাসওয়ান (Debashis Paswan) কটাক্ষ করে বলেন, সীমান্ত এলাকায় শাসকদলের মদতে দীর্ঘদিন ধরেই তোলাবাজি ও সিন্ডিকেট রাজ চলছে, এই ঘটনা তারই প্রমাণ।

তদন্তে পুলিস
 

ধৃতদের কাছ থেকে কোনও বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে কি না এবং এর নেপথ্যে সত্যিই মদ পাচার নাকি তোলাবাজির চক্র সক্রিয় ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।

আরও পড়ুন: রাজ্যের বিরোধী দলনেতা মামলায় বড় মোড়: শোভনদেব না ঋতব্রত? কলকাতা হাইকোর্টের বড় পর্যবেক্ষণে কী বললেন বিচারপতি?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
TMC
Mamata Banerjee
BJP