• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /বড় খবর: SSC গ্রুপ D মামলায় জামিন পার্থ চট্টোপাধ্য়ায়ের, কেন আদালতে আসতে পারলেন না? কী কী শর্ত জামিনের?

বড় খবর: SSC গ্রুপ D মামলায় জামিন পার্থ চট্টোপাধ্য়ায়ের, কেন আদালতে আসতে পারলেন না? কী কী শর্ত জামিনের?

Partha Chattopadhyay: এছাড়া চার্জ গঠনের সময় আদালতে উপস্থিত থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতের শর্তে বলা হয়েছে, একই ধরনের অপরাধে যুক্ত থাকতে পারবেন না পার্থ। এছাড়া কাউকে ভয় দেখাতে পারবেন না।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 12, 2026, 08:22 PM IST|Updated: Nov 13, 2026, 11:44 AM IST
joinshare
বড় খবর: SSC গ্রুপ D মামলায় জামিন পার্থ চট্টোপাধ্য়ায়ের, কেন আদালতে আসতে পারলেন না? কী কী শর্ত জামিনের?
Image Credit: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, কী কী শর্ত?

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অর্ণবাংশু নিয়োগী: এসএসসি গ্রুপ-D নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করেই জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়।

গ্রুপ ডি মামলাতে সম্প্রতি তাঁকে একটি নোটিস পাঠায়। সিবিআইয়ের পাঠানো নোটিসের ভিত্তিতে আজ আদালতে আত্মসমর্পণ করেন পার্থ চট্টোপাধ্যায়। অ্যাম্বুল্যান্সে করে আদালতে পৌঁছন তিনি। তবে পায়ের সমস্যার কারণে আদালতের সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারেননি।

আদালতে তাঁর আইনজীবী জানান, পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক চলাফেরার ক্ষেত্রে সীমাবদ্ধতা (Restricted Mobility) রয়েছে। পাশাপাশি তিনি একাধিক শারীরিক সমস্যায় (Co-morbidities) ভুগছেন। আদালত ভবনে লিফট না থাকায় সিঁড়ি দিয়ে উপরে ওঠা তাঁর পক্ষে সম্ভব নয়।

আরও পড়ুন: রাজ্যের সরকারি আধিকারিকদের বিরাট নির্দেশ: সাধারণ মানুষের হয়রানি বন্ধে মাস্টারস্ট্রোক, নবান্নের নতুন নিয়মে কোন বড় পদক্ষেপ নেবে এবার রাজ্য?

এই পরিস্থিতিতে আদালত ভবনের নিচে তাঁর শারীরিক উপস্থিতি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নিশ্চিত করে আত্মসমর্পণ গ্রহণ করেন বিচারক।

আদালতের নির্দেশের মূল বিষয়গুলো:

১. ৭,০০০ টাকার ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের একজন জামিনদারের শর্তে জামিন মঞ্জুর।

২. ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ থেকে অব্যাহতি।

৩. আদালতের অনুমতি ছাড়া চিকিৎসার প্রয়োজন ব্যতীত পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না।

৪. পাসপোর্ট থাকলে তা আদালতে জমা দিতে হবে।

৫. তদন্তের প্রয়োজনে তদন্তকারী আধিকারিকের (IO) সামনে হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে।

৬. চার্জ গঠন, ৩১৩ CrPC-র অধীনে পরীক্ষা এবং রায় ঘোষণার দিন সশরীরে আদালতে হাজির থাকতে হবে। অন্য দিনগুলিতে ডিজিটাল মাধ্যমে হাজিরা দিতে পারবেন।

৭. মামলার সাক্ষীদের প্রভাবিত করা, হুমকি দেওয়া বা কোনওভাবে প্রমাণ নষ্ট করা যাবে না।

পরবর্তী শুনানির দিন ৮ ডিসেম্বর ২০২৬।

আরও পড়ুন: রাজ্যের বিরোধী দলনেতা মামলায় বড় মোড়: শোভনদেব না ঋতব্রত? কলকাতা হাইকোর্টের বড় পর্যবেক্ষণে কী বললেন বিচারপতি?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
SSC