SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

জি ২৪ ঘণ্টা 'মহাপুজো-সেরা বারোয়ারি': কে করবে বাজিমাত? সেরা ৫ বেছে নেবেন সৃজিত-টোটা-আবীররা

পুজো মানেই জি ২৪ ঘণ্টা। সবার চোখ 'মহাপুজো-সেরা বারোয়ারি'র দিকে। উত্তর থেকে দক্ষিণ মিলিয়ে নির্বাচিত সেরা ১০ বারোয়ারি। সেখান থেকেই বেছে নেওয়া হব সেরা ৫

Written By Tanumoy Ghosal
Published: Oct 12, 2026, 11:36 PM IST | Updated: Oct 12, 2026, 11:44 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘর আলো করে আসছে উমা। আগমনীর সুরে শিউলি মাখা গল্পের শুরু... ঢাকের বাদ্যি ও শঙ্খ ধ্বনিতে মুখরিত আকাশ-বাতাস। নববধূর মতো সাজছে তিলোত্তমা। রঙের প্রলেপে রাজপথ রঙিন। প্রকৃত অর্থেই 'আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর'! পুজো মানেই জি ২৪ ঘণ্টার 'মহাপুজো-সেরা বারোয়ারি'। ২৫০ আবেদন জমা পড়েছিল এবার। আর্ট কলেজের পড়ুয়া ও জি ২৪ ঘণ্টার এডিটোরিয়াল টিম বাছাই পর্বে রেখেছিল ৩০টি বারেয়ারি পুজো।

এরপর এডিটোরিয়াল টিমের বিচারে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১০ বারোয়ারি পুজো। প্রতিমা থেকে থিম হয়ে আলোকসজ্জা। নিরাপত্তা ও ব্যবস্থাপনা, সবই খতিয়ে দেখেছেন টিমের সদস্য়রা। উত্তর কলকাতার 'মহাপুজো সেরা বারোয়ারি'তে রয়েছে সল্টলেক এফডি ব্লক, চোরবাগান সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, দমদম পার্ক তরুণ সংঘ ও নেতাজি সড়ক আঞ্চলিক আদিবাসীবৃন্দ। দক্ষিণ কলকাতার 'মহাপুজো সেরা বারোয়ারি'তে বড়িশা ক্লাব, আলিপুর সর্বজনীন, ঠাকুরপুকুর এসবি পার্ক, যোধপুর পার্ক সর্বজনীন ও বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। ১৩ অক্টোবর তৃতীয়ার পুণ্যলগ্নে তারকাদের সঙ্গে নিয়ে পুজো পরিক্রমায় জি ২৪ ঘণ্টা। টলিউডের পাঁচ জোড়া চোখ ঘুরে দেখবে শহরের ১০ বারোয়ারি পুজো। সেখান থেকেই তাঁরা বেছে নেবেন সেরা ৫ 'মহাপুজো-সেরা বারোয়ারি'। বিচারকের প্য়ানেলে রয়েছেন- ইশা সাহা, সৃজিত মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, আবীর চট্টোপাধ্যায় ও অঙ্গনা রায়। পুজোয় কে করবে বাজিমাত? জানতে দিনভর দেখুন জি ২৪ ঘণ্টা।

 

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES