• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /স্বাস্থ্যভবনে বসেই স্বাস্থ্যসাথীতে দুর্নীতি! স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ চিকিত্সকের বিরুদ্ধে

স্বাস্থ্যভবনে বসেই স্বাস্থ্যসাথীতে দুর্নীতি! স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ চিকিত্সকের বিরুদ্ধে

Swasthya Sathi: স্বাস্থ্য ভবনের ভিজিলেন্স বিভাগের চেয়ারম্যানকে আইনি চিঠি পাঠান নার্সিংহোমের কর্তা। কিন্তু তা সত্ত্বেও কোন ব্যবস্থা না নেওয়ায়, এবার গোপন চিঠি খোদ স্বাস্থ্যমন্ত্রীকে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 03, 2026, 03:03 PM IST|Updated: Nov 03, 2026, 03:07 PM IST
joinshare
স্বাস্থ্যভবনে বসেই স্বাস্থ্যসাথীতে দুর্নীতি! স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ চিকিত্সকের বিরুদ্ধে
Image Credit: স্বাস্থ্যসাথী

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
হঠাৎ উড়ে এল... ওমান উপকূলে ভারতীয় কার্গো জাহাজে 'রহস্য' হামলা! ভারতীয় নাবিকের মৃত্যু

হঠাৎ উড়ে এল... ওমান উপকূলে ভারতীয় কার্গো জাহাজে 'রহস্য' হামলা! ভারতীয় নাবিকের মৃত্যু

2

অমাবস্যার রাতে গভীর জঙ্গল থেকে ভেসে আসত অলৌকিক ঘণ্টাধ্বনি, কে করত রহস্যময় এই কালীপুজো?

3

স্বাস্থ্যভবনে বসেই স্বাস্থ্যসাথীতে দুর্নীতি! স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ চিকিত্সকের বিরুদ্ধে

4

BIG BREAKING: শেষ ১৪ বছরের কেরিয়ার! নির্বাচকদের অবহেলায় বাধ্য হয়েই অবসর? রাজনীতির শিকার হয়েই মহানক্ষত্রের চরম সিদ্ধান্ত!

5

পড়া না পারায় শিশুকে বেধড়ক মার শিক্ষিকার? চোখের নীচে কালশিটে! সারা শরীরে... ভয়ংকর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন শর্মা: স্বাস্থ্যভবনে বসেই দুর্নীতি! স্বাস্থ্যসাথী দুর্নীতি জড়িত খোদ চিকিত্সক? স্বাস্থ্যমন্ত্রীর কাছে জমা পড়া অভিযোগের ভিত্তিতে তুমুল বিতর্ক। স্বাস্থ্যভবনে কর্মরত ডা অভীক মাইতির বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ জমা পড়ল। অভিযোগ, পরিবারের নামে পাঁশকুড়ায় নার্সিং হোম লিজ নেন ওই চিকিত্সক। সেই নার্সিং হোম থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দুর্নীতি করা হত।  অভীক মাইতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন এক নার্সিংহোম কর্তা।

সূত্রের খবর, স্বাস্থ্যসাথীতে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্যভবনে। অভিযোগ এক চিকিত্সকের বিরুদ্ধে। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? স্বাস্থ্য ভবনে বসেই স্বাস্থ্য সাথীদের প্রতারণার অভিযোগ একাধিক মানুষকে। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিবাদ করলে তাকে স্বাস্থ্য সাথীতে ব্লক করা হয় বলে অভিযোগ।

ওই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে গোপন চিঠি জমা পড়ল। এক নার্সিংহোম কর্তার তরফ থেকে অভিযোগ করা হয়েছে। সূত্রের খবর স্বাস্থ্য সাথী ভবনে কর্মরত চিকিৎসক অভীক মাইতির বিরুদ্ধে অভিযোগের তীর।

অভিযোগ, স্বাস্থ্য সাথী বিভাগে কর্মরত ওই চিকিৎসক নিজের পরিবারকে সামনে রেখে, বেনামে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার একটি নার্সিংহোম লিজ নিয়েছিলেন। আর সেখান থেকেই, নার্সিংহোমের আসা রোগীদের থেকে টাকা তুলেছেন স্বাস্থ্য সাথীর নামে। এমনই অভিযোগ উঠেছে স্বাস্থ্য মন্ত্রীকে পাঠানো চিঠিকে কেন্দ্র করে।

আরও পড়ুন-এন্ট্রি এক্সিট গেট হতে হবে বড়! বৃষ্টি হলেই... কালীপুজোয় কড়া নিয়ম

ওই নার্সিংহোমের অন্য মালিকপক্ষ ওই দুর্নীতির খবর জানতে পেরে প্রতিবাদ করায়, সেই বেসরকারি হাসপাতালকে নিজের ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য সাথীকে ব্লক করে দেন। এমনটাই অভিযোগ।

ওই ব্লকের প্রতিবাদে স্বাস্থ্য ভবনের ভিজিলেন্স বিভাগের চেয়ারম্যানকে আইনি চিঠি পাঠান নার্সিংহোমের কর্তা। কিন্তু তা সত্ত্বেও কোন ব্যবস্থা না নেওয়ায়, এবার গোপন চিঠি খোদ স্বাস্থ্যমন্ত্রীকে।

গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনায়, প্রতিক্রিয়া নিতে একাধিক বার ফোন করা হলেও,ফোন এড়িয়ে গিয়েছেন অভিযুক্ত অভীক মাইতি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata News