মন্ত্রিসভার বৈঠকে মৃতদের স্মরণে নীরবতা! চোরবাগান-কাণ্ডের পর কালীপুজোয় বড় পদক্ষেপ রাজ্যের
West Bengal Kali Puja 2026: এদিন চোরবাগানে মৃতদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। সূত্রের খবর, চোরবাগান কাণ্ডে এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, মন্ত্রিসভার সদস্যদের বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী।
কমলাক্ষ ভট্টাচার্য: চোরবাগান কাণ্ডের পর বড় পদক্ষেপ রাজ্য়ের। জেলায় জেলায় কালীপুজোর দায়িত্বে মন্ত্রীরা! রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, কালীপুজোয় এক একটি জেলায় দায়িত্ব দেওয়া হবে একজন মন্ত্রীদের। বললেন, 'কালীপুজো যাতে নির্বিঘ্নে হয় সেটা আপনাদের দায়িত্ব নিয়ে দেখতে হবে'। নবান্ন সূত্রে তেমনই খবর।
আরও পড়ুন: বিগ ব্রেক: নভেম্বরে নয়, পিছিয়ে যাচ্ছে পুরভোট- কবে নির্বাচন?
পুজো শেষ। প্রশাসনের কাছে এবার গতি আনতে চাইছে রাজ্য সরকার। এদিন চোরবাগানে মৃতদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। সূত্রের খবর, চোরবাগান কাণ্ডে এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, মন্ত্রিসভার সদস্যদের বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী।
৪৮ লক্ষ কৃষককে ২ হাজার টাকা আর্থিক সাহায্য
আগামী ৫ নভেম্বর থেকে রাজ্যের প্রায় ৪৮ লক্ষ কৃষক ২ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে। হুগলির পুরশুরা থেকে দেওয়া হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের রাজ্যের অংশে টাকা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী। জেলা থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন বাকিরা।
রাজ্য শিল্পনীতি নিয়ে পর্যালোচনা
শিল্পনীতি নিয়ে তৈরি হওয়া মন্ত্রীগোষ্ঠীর তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাব নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হয়। ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী শিল্পনীতি ঘোষণা করতে পারেন বলে খবর।
জনজাতি গৌরব দিবস
নবান্ন সূত্রে, মন্ত্রিসভার বৈঠকে আগামী ১১ ই নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জনজাতি গৌরব দিবস গৌবর দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)