পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক! আগামী সপ্তাহেই নতুন সূচি প্রকাশ?
Madhyamik 2027 Routine Change: ‘পরীক্ষা আমাদের পিছতে হবে। কারণ দিল্লি থেকে সেন্সাস বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যা থেকে জানা যাচ্ছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের জনগণনা চলবে'।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: জল্পনা চলছিলই। শেষপর্যন্ত পিছিয়েই যাচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়ে দিলেন, 'মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছনের প্রস্তাব এসেছে। কথা বলে আগামী সপ্তাহে জানানো হবে। তবে পরীক্ষা পিছবেই'।
আরও পড়ুন: এবার সহজেই কেনা যাবে বাইক! সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুযোগ, জারি বিজ্ঞপ্তি
বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে স্কুলশিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা আমাদের পিছতে হবে। কারণ দিল্লি থেকে সেন্সাস বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যা থেকে জানা যাচ্ছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের জনগণনা চলবে। মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। সে ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষাটা আমাদের পিছিয়ে দিতে হবে। আর উচ্চমাধ্যমিক যেহেতু মাধ্যমিকের পরে হয়,সেই কারণে সেই পরীক্ষাটাও আমাদের রিসিডিউল করতে হবে'। জানান, 'উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পরেই হবে। সর্বভারতীয় পরীক্ষার সঙ্গে কোন অসুবিধা হবে না । রেজাল্ট ঠিক সময়েই হবে'।
সম্প্রতি স্কুলে ফের পাস-ফেল ফেরানো ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্কুলশিক্ষামন্ত্রী বলেন, 'ফাইভ থেকে পাস ফেল নিয়ে এখনই বলা যাবে না । তবে আলোচনা চলছে। উচ্চমাধ্যমিকে সেমিস্টার থাকবে কিনা টা নিয়েও আলোচনার মাধ্যমে ঠিক হবে'। জানান, 'ক্লাস সেভেন-এইটে ক্ল্যাসিক্যাল ল্যাংগুয়েজ সংস্কৃত আরবিক ও হিন্দি বই এবার থেকে দেওয়া হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বই ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত দেওয়া হবে। রোবটিক্স, কোডিং. পাইথন তথ্যপ্রযুক্তি! নতুন বিষয় যুক্ত হতে চলেছে। বিধিবদ্ধ সিলেবাস-সহ বই দেওয়া হবে। এর আগে পাঠ্য বই ও পাঠক্রম ছিল না'।
আরও পড়ুন: এবার রবীন্দ্র সরোবরে ছটপুজো? ঘাট পরিদর্শনে অগ্নিমিত্রা পাল! কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য?
এদিকে রাজ্যজুড়ে স্কুল শিক্ষা দফতরের অফিসে এবার থাকবে নেতাজির ছবি। জারি হয়ে গেল নির্দেশিকা। এর আগে নেতাজীর ছবি দেওয়া হয় বিধায়কদের। নেতাজি সেবাকেন্দ্র নাম দিয়ে সেই ছবি কার্যালয়ে লাগাতে বলা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)