SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

IPS অফিসারদের জন্য রাজ্যের বড় ঘোষণা: অবসরের পরেও ২ অ্যাটেনডেন্ট, কর্মরতদের বিদেশে LTC, বাড়ল ভাতা

IPS benefits: আইপিএস অফিসারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। অবসরের পর অ্যাটেনডেন্ট ও ইন্টারনেট ভাতা থেকে শুরু করে কর্মরত অফিসারদের জন্য বিদেশে এলটিসি (LTC), বাড়ি ভাড়া ও নানা কল্যাণমূলক সুবিধার কথা জানানো হয়েছে।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 17, 2026, 18:32 IST | Updated: Nov 17, 2026, 18:37 IST
Join

কমলাক্ষ ভট্টাচার্য: IPS অফিসারদের জন্য রাজ্যের বড় ঘোষণা। অবসরের পরেও ২ অ্যাটেনডেন্ট। কর্মরতদের বিদেশে LTC, বাড়ল ভাতা। কর্মরত ও অবসরপ্রাপ্ত - দুই ক্ষেত্রেই IPS অফিসারদের জন্য একগুচ্ছ সুবিধা ঘোষণা করল রাজ্য সরকার। ১৬ নভেম্বর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে ৩টি পৃথক মেমোর্যান্ডাম জারি করা হয়েছে।

অবসরপ্রাপ্ত DGP-দের জন্য

পশ্চিমবঙ্গে বসবাসকারী, DGP পদে অবসর নেওয়া IPS অফিসাররা পাবেন ২ জন অ্যাটেনডেন্ট। একই সঙ্গে পাবেন মাসে ৫,০০০ টাকা ইন্টারনেট ভাতা। শর্ত হল, সরকারি খরচে অন্য কোনও ক্যাজুয়াল স্টাফ বা অর্ডারলি তাঁর কাছে থাকতে পারবে না।

কর্মরত IG ও তার ঊর্ধ্বতনদের ভাতা বৃদ্ধি

নতুন হারে DGP ও সমমর্যাদার অফিসাররা পাবেন মাসে ৫১,০০০ টাকা, ADGP পাবেন ২৫,৫০০ টাকা এবং IG পাবেন ২২,৫০০ টাকা। প্রতি ৩ বছর অন্তর DA বৃদ্ধির হারে এই ভাতা বাড়বে। সর্বোচ্চ সিলিং - IG ৬০,০০০ টাকা, ADGP ৭০,০০০ টাকা, DGP ৮০,০০০ টাকা।

কর্মরত IPS অফিসারদের জন্য আবাসন ও কল্যাণমূলক ব্যবস্থা

কলকাতায় কর্মরত IG-এর নিচের অফিসাররা পাবেন ১ জন ক্যাম্প অফিস অ্যাটেনডেন্ট, মাসে ১৫,০০০ টাকা Sumptuary Allowance এবং মাসে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত বাড়ি ভাড়া বাবদ রিইমবার্সমেন্ট। প্রতি ৩ বছরে বাড়ি ভাড়া ২০% করে বাড়বে। IG ও তার ঊর্ধ্বতনরা ক্যাম্প অফিসের জন্য মাসে ৫০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলের রিইমবার্সমেন্ট পাবেন।

এছাড়া রয়েছে - প্রত্যেক IPS অফিসারের জন্য মাসে ১০,০০০ টাকা Knowledge Tools Allowance, সন্তানদের শিক্ষার জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, নতুন অফিসারদের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত ল্যাপটপ-প্রিন্টার। সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হল- ৪ বছরে ১ বার বিদেশে LTC। দুবাই, মরিশাস, মালদ্বীপ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে ভ্রমণের জন্য এই LTC নেওয়া যাবে। TA/DA মিলবে All India Services Rules, 1954 অনুযায়ী।

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ZEENEWS TRENDING STORIES