মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা! নতুন বছরেই বাড়ছে বাসের ভাড়া?
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: বাস মালিকদের দাবি দীর্ঘদিনের। নতুন বছরে প্রথমদিন থেকেই কি বাড়ছে বাসের ভাড়া? তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
অয়ন ঘোষাল: বাস মালিকদের দাবি দীর্ঘদিনের। নতুন বছরে প্রথমদিন থেকেই কি বাড়ছে বাসের ভাড়া? তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
আরও পড়ুন: যত খুশি ফ্রি টিকিট আর নয়! সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা নিয় বড় সিদ্ধান্ত সরকারের
পরিবহণমন্ত্রী বলেন, 'আমাদের তো সার্ভে করতে হয়। ওরা বলল, আমরা মেনে নিলাম, এরকম ব্যাপার নেই। পরিষেবা ভালো দিতে হবে। ভাড়াটা ভালো করে সার্ভে করে বাড়ানো উচিত। কত টাকা বাড়লে লোকসান হবে না, কত টাকা বাড়লে মানুষের উপর চাপ পড়বে না। সবটা নিয়ে সার্ভে করে করব'।
গত শুক্রবার পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করে আয়-ব্যয়ের হিসেব জমা দিয়েছেন অল বেঙ্গল বাস মিনিবাস কো অর্ডিনেশন কমিটি। সেই তালিকা পর্যালোচনা করে মুখ্যমন্ত্রীর কাছে ভাড়া বৃদ্ধি প্রস্তাবিত তালিকা পাঠাবে পরিবহণ দফতর। মন্ত্রিসভার অনুমোদনের পেলেই নতুন ভাড়া কার্যকর হবে যাবে।
আরও পড়ুন: রাজ্য়ে এবার 'নিরামিষ' মা-আহার! বৈষ্ণবদের জন্যও থাকছে স্পেশাল মেনু
রাজ্য শেষবার বাস ও মিনিবাসের ভাড়া বেড়েছিল ২০১৮। ঘটনাচক্রে তখন যিনি রাজ্যের পরিবহণমন্ত্রী ছিলেন, সেই শুভেন্দু অধিকারীই এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর দীর্ঘদিন বাসের ভাড়া বাড়েনি। অথচ জ্বালানি-সহ অন্যন্য খরচ বেড়ে গিয়েছে অনেকটাই। ফলে ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন বাসমালিকরা। বস্তুত, রাজ্য়ের পালাবদলের পর বাসমালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। পুজোর পর বাসের ভাড়া বাড়ানোর আশ্বাসও দিয়েছিলেন তিনি।
এদিকে সরকারি বাসে আর মহিলাদের যত খুশি ফ্রি টিকিট নয়! বড় সিদ্ধান্তের পথে পরিবহণ দফতর। মহিলাদের ফ্রি টিকিটের অপব্যবহার রুখতে এবার কড়া পদক্ষেপ। খুব তাড়াতাড়িই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে খবর।
রাজ্য়ে পালাবদলের পর সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রি টিকিট চালু করে বিজেপি সরকার। প্রতিদিনের যাতায়াত হোক বা দূরপাল্লার যাত্রা, মহিলাদের জন্য ফ্রি। চালু করা হয় পিংক কার্ড। সেই কার্ড দেখিয়েই বিনামূল্যে বাসে সল্টলেক থেকে দিঘা, পুরী এমনকী দার্জিলিং পর্যন্ত যাতায়াতের সুবিধা পাচ্ছিলেন পাচ্ছেন মহিলারা। কিন্তু সেই ব্যবস্থায় লাগাম টানতে চাইছে রাজ্য়। কারণ, মহিলাদের ফ্রি টিকিটের অপব্যবহারের অভিযোগ ওঠেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)