SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বিগ ব্রেক: নভেম্বরে নয়, পিছিয়ে যাচ্ছে পুরভোট- কবে নির্বাচন?

Municipal Elections: নভেম্বরে হচ্ছে না পশ্চিমবঙ্গের পুরভোট! রাজ্যের থেকে সবুজ সংকেত না মেলায় ২৮ নভেম্বর ভোটের জন্য নির্ধারিত বিজ্ঞপ্তি প্রকাশে স্থগিতাদেশ। নির্বাচন হতে পারে ডিসেম্বরে।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 28, 2026, 06:09 PM IST | Updated: Oct 28, 2026, 06:18 PM IST
Join

অর্কদীপ্ত মুখোপাধ্য়ায়: নভেম্বরে নয়। নভেম্বরে হচ্ছে না পুরভোট। পিছোচ্ছে পুরভোট। কমিশন সূত্রে বড় খবর।  কমিশন সূত্রে খবর, পিছোচ্ছে পুরভোট, ২৮ নভেম্বর ভোটের জন্য এখনই বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না! ভোট কবে জানতে রাজ্যকে  চিঠি দেয় কমিশন। কিন্তু রাজ্যের থেকে আসেনি সবুজ সংকেত।

রাজ্যের পুরসভা ও মিউনিসিপ্যালিটিগুলির নির্বাচন নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কবে নির্বাচন করানো সম্ভব, রাজ্যের কাছে তা জানতে চেয়েছে কমিশন। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের তরফে উত্তর আসেনি। ফলে আপাতত ২৮ নভেম্বর পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না। পিছিয়ে যাচ্ছে নির্বাচনের প্রক্রিয়া। সেক্ষেত্রে ডিসেম্বরে হতে পারে পুরভোট। এখন ২৮ ডিসেম্বর বোর্ড গঠনের শেষ দিন।

প্রসঙ্গত, রাজ্যের পুরসভা ও মিউনিসিপ্যালিটিগুলিতে নির্বাচন করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনার জন্য অবজারভারদের তালিকাও তৈরি করেছে কমিশন। ১২ নভেম্বর ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকার চূড়ান্ত রোল প্রকাশের দিনও ধার্য করা হয়েছে। ১ অক্টোবর পর্যন্ত সংশোধিত ভোটার তালিকা চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন।

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে মিলেছে সবুজ সংকেত। বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা অনুযায়ীই পুরভোটের ভোটার তালিকা তৈরি হবে। এখন জোরকদমে চলছে ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা তৈরির কাজ। সেই কাজ সম্পন্ন হলেই পুরভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা। কিন্তু তার আগেই বড় খবর। পিছাচ্ছে পুরভোট!

আরও পড়ুন, ১.৫৯ লাখ নাম অনিশ্চিত! পুরভোট পিছনোর দাবি বিরোধীদের, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি

আরও পড়ুন, সবুজ সংকেত দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন! কলকাতা ও হাওড়ায়... পুরভোটের বড় খবর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES