SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

শহরে মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গা স্নান করতে নেমে আর উঠল না ২ নাবালক!

Ganges drowning incident: বরাতজোরে রক্ষা পেয়েছেন ওই নাবালকের সঙ্গে থাকা ব্যক্তি।

Written By Tanumoy Ghosal
Published: Nov 01, 2026, 11:46 PM IST | Updated: Nov 01, 2026, 11:50 PM IST
Join

পিয়ালি মিত্র: রবিবার সাতসকালে শহরে মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ২ নাবালক। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে  ২ জনকেই মৃত বলে ঘোযণা করেন চিকিত্‍সকরা। বরাতজোরে রক্ষা পেয়েছেন ওই নাবালকের সঙ্গে থাকা ব্যক্তি।

আরও পড়ুন:  চোরবাগানের জেরে, কালী পুজোয় 'আলোয় থাকবে ভূত'

পুলিস সূত্রে খবর, ঘড়িতে তখন সাতটা। সকালে ৩ নাবালকে নিয়ে মৌসি ঘাটে গঙ্গায় স্নান করতে আসেন গোলাব রব্বানি নামে এক ব্যক্তি। চারজনই মাদ্রাসায় থাকেন। দু'জনকে জলে নামে গোলাব। একজন নাবালক দাঁড়িয়েছিল ঘাটের পাশেই। বাকি ২ জনকে নিয়ে জলে নামেন গোলাব। এরপর আচমকাই তলিয়ে যায় ২ নাবালক। তাদের উদ্ধার করতে গিয়ে বিপদে পড়েন গোলাবও। শেষপর্যন্ত অবশ্য তাঁকে উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন: ৩০ টাকায় তিন পরোটা! ভাইরাল রাজুর দোকানে ফুড সেফটি টিম, লাইসেন্স নেই

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল । শুরু হয় উদ্ধারকাজ। সকাল সাড়ে আটটা নাগাদ গঙ্গা থেকে দুই নাবালকের দেহ উদ্ধার করা হয়।  কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পরিচয় নিশ্চিত করে পুলিশ। আবদুল সাদিকের (১৩) বাবা আবদুল খালেক এবং মহম্মদ ইসলামের (১৩) পরিবারের সদস্য মহম্মদ আলি হাসপাতালে এসে দেহ শনাক্ত করেন। এই ঘটনায় নর্থ পোর্ট থানায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES