• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /৩০ টাকায় তিন পরোটা! ভাইরাল রাজুর দোকানে ফুড সেফটি টিম, লাইসেন্স নেই

৩০ টাকায় তিন পরোটা! ভাইরাল রাজুর দোকানে ফুড সেফটি টিম, লাইসেন্স নেই

Food Safety Raid: পচা চিকেন, পচে যাওয়া মাছের ডিমপ্রায় ৫০ কিলো কটাপোনা মাছ। সব ফেলে দেওয়া হয়েছে। রান্নার হলুদে ভেজাল দেওয়া হচ্ছে। কেমিক্যাল পড়তেই চেঞ্জ হয়ে গেল রঙ। বিপুল পরিমাণ পচা খাবার।

Written ByDebasmita Das
Published: Oct 31, 2026, 10:31 AM IST|Updated: Oct 31, 2026, 10:50 AM IST
joinshare
৩০ টাকায় তিন পরোটা! ভাইরাল রাজুর দোকানে ফুড সেফটি টিম, লাইসেন্স নেই

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
স্কুলে ৮,৪৭৭ শূন্যপদে নিয়োগ, কালীপুজোর আগেই  গ্রুপ সি ও গ্রুপ ডি-র ফলপ্রকাশ!

স্কুলে ৮,৪৭৭ শূন্যপদে নিয়োগ, কালীপুজোর আগেই গ্রুপ সি ও গ্রুপ ডি-র ফলপ্রকাশ!

2

অর্পিতার বাড়িতে টাকা কার? কে রেখেছিল টাকা? মমতার বাড়িতেও... 'মাথা'কে নিয়ে বিস্ফোরক পার্থ

3

চোখে প্রতিশোধের আগুন, জামায় কাদা: মারাত্মক কুস্তিযুদ্ধে ফিল্মি কায়দায় ধাওয়া করে ৪৫ দিন পর বাবার খুনিকে ধরিয়ে দিলেন সঙ্গীতা

4

রহস্যময়ী যুবতী, নিজেকেই নিজে গুলি! রেললাইন থেকে উদ্ধার সেই ইনস্পেক্টর জয়ন্ত পালের ছিন্নভিন্ন দেহ, রহস্যমৃত্যু

5

আরও বড় বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়: বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের FIR, কী অভিযোগ?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: পুজো মিটতেই ফের অ্যাকশনে ফুড সেফটি কমিশন এবং কলকাতা পুরসভা। এবার শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ফুড সেফটি উইং এর আধিকারিকেরা অভিযান শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় রাজু ঘোষের পকেট পরোটা, মাত্র ৩০ টাকায় তিনটি পরোটা, আনলিমিটেড তরকারি এবং একটি সেদ্ধ ডিম। শিয়ালদহের এনআরএস হাসপাতালের কাছে অবস্থিত দোকানে ভিড় জমেছে বহু খাদ্যরসিক ও যাত্রী।  শনিবার সকালে ‘রাজুর পকেট পরোটা’র দোকানে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের কর্মীরা উপস্থিত হন। দোকানের খাবারের গুণমান, পরিচ্ছন্নতা ও খাদ্য সুরক্ষা বিধি পরীক্ষা করা হয়।

খাদ্য সুরক্ষা বিভাগের কর্মীরা দোকানে গিয়েছিলেন, পরোটা, তরকারি, সেদ্ধ ডিমসহ বিভিন্ন খাবার ও সেগুলি রাখার পাত্র পরীক্ষা করেছিলেন। খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছিল। প্রাথমিক পরীক্ষার পর সেই নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রাজুর কাছে পরোটা বিক্রির জন্য প্রয়োজনীয় ফুড লাইসেন্স ছিল না, তাই কর্মীরা এ বিষয়ে জানিয়েছেন। 

আরও পড়ুন, কলকাতায় মেট্রো বন্ধ! কবে? কোন কারণে?

কীভাবে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। দোকানের পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিষ্কার কাপড় ব্যবহার, সেদ্ধ ডিম আলাদা পাত্রে রাখা এবং স্যানিটাইজার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজু জানিয়েছেন, তিনি লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং ভবিষ্যতে আরও বড় জায়গায় নিয়ম মেনে দোকান চালানোর পরিকল্পনা করেছেন।

তবে অভিযান কেবল রাজুর দোকানে সীমাবদ্ধ ছিল না। শিয়ালদহ স্টেশন সংলগ্ন একাধিক খাবারের দোকানও খাদ্য সুরক্ষা বিভাগের নজরে এসেছে। শিয়ালদা স্টেশন সংলগ্ন ফুড স্টল গুলিতে FASAAI এর  নিয়ম মেনে খাবার প্রস্তুত হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন। সঙ্গে এনেছেন বিশেষ রাসায়নিক। হাতেকলমে খাবারের ওপর প্রয়োগ করা হচ্ছে। বিভিন্ন দোকান থেকে সিঙারা, কচুরি, ডাল, তরকারি, মাছ ও মাংসের নমুনা সংগ্রহ করে বিশেষ রাসায়নিক দিয়ে প্রাথমিক পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় পচা চিকেন, মাছের ডিম, ডাল ও তরকারি উন্মোচিত হয়েছে। প্রায় ১০০টি সিঙারা ও অন্যান্য খাবার ফেলে দেওয়া হয়েছে। দোকানদারদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন, চোরবাগানে একইসঙ্গে মৃত বিহারের বাসিন্দা বাবা-ছেলে! ২৫ লক্ষের ২ চেক মজফরপুরে

প্রতিদিন শিয়ালদহ স্টেশন দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। বিপুল সংখ্যক মানুষ কর্মস্থলে যাওয়ার পথে বা ফেরার সময় রাস্তার ধারের খাবারের দোকানে খান। তাই খাবার কতটা স্বাস্থ্যসম্মত, কীভাবে তৈরি হচ্ছে এবং সংরক্ষণ হচ্ছে — বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুজোর মরশুমের পর আবারও খাদ্য সুরক্ষা বিভাগ খাবারের দোকানে নজরদারি জোরদার করেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata News
West Bengal