SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ফের রাস্তায় টেট পাস চাকরিপ্রার্থীরা, ৩ দাবিতে বিকাশভবন যাওয়ার আগেই আটকে দিল পুলিস

TET: বিক্ষোভের কোনও অনুমতি ছিল না। তাই আগে থেকেই বিকাশভবনের কাছে মোতায়েন ছিল বিশাল পুলিস বাহিনী

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 03, 2026, 01:57 PM IST | Updated: Nov 03, 2026, 02:00 PM IST
Image Credit: টেট বিক্ষোভ
Join

অয়ন ঘোষাল ও নান্টু হাজরা: ফের রাজপথে চাকরি প্রার্থীরা। বিক্ষোভে টেট পাস চাকরি প্রার্থীরা। ২০২২ ও ২০২৩ সালে টেট পাস করা চাকরিপ্রার্থীরা আজ বিকাশ ভবন অভিযান করেন। তাদের দাবি, দ্রুত তাদের নিয়োগ করতে হবে।

২০২২ সালের টেটের পরীক্ষা হয়ে গিয়েছে, ফল প্রকাশ হয়ে গিয়েছে। তার পরও নিয়োগপত্র হাতে আসেনি চাকরি প্রার্থীদের। তাদের বক্তব্য ৪৪৩২টি শূন্যপদ পদ রয়েছে। তার জন্য ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সেই নিয়োগের জন্য তারা বিকাশভবন ঘেরাও করার চেষ্টা করেন।

বিক্ষোভের কোনও অনুমতি ছিল না। ফলে বিশাল পুলিস বাহিনী এসে বিক্ষোভকারীদের আটকে দেয়। ঘিরে ফেলা হয় বিক্ষোভকারীদের। বিকাশ ভবনের অদূরে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের কাছেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিস।

আরও পড়ুন-এন্ট্রি এক্সিট গেট হতে হবে বড়! বৃষ্টি হলেই... কালীপুজোয় কড়া নিয়ম

২০২২ ও ২০২৩ এর টেট পাস চাকরিপ্রার্থীরা শিয়ালদহ স্টেশনে জমায়েত হয়। তারপর তাঁরা মেট্রো ধরে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামেন। সময় গড়াতেই ভিড় বাড়তে থাকে। আগে থেকেই অপেক্ষা করছিল পুলিস। তাদের মেট্রো স্টেশনের কাছেই আটকে দেওয়া হয়।

বিক্ষাভকারীদের দাবি, ৪৪৩২টি যে শূন্যপদ রয়েছে তা মূল শূন্যপদের সঙ্গে যোগ করতে হবে, এর জন্য শিক্ষা দফতরের প্রয়োজনীয় অনুমোদন দ্রুত দিতে হবে এবং যোগ্য টেট পাস করা প্রার্থীদের নিয়োগ করতে হবে। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত না কোনও আশ্বাস পাচ্ছেন ততক্ষণ তাদের আন্দোলন চলবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES