সন্দীপ প্রামাণিক: খাস কলকাতায় মধ্যযুগীয় বর্বরতা! চমকে দেওয়ার মতো ঘটনার সাক্ষী সারশুনা থানা এলাকার বসুন্ধরা পার্ক। এক যুবক-যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এদিন যুবতীর বাড়ির লোক হাতেনাতে তাদেরকে ধরে ফেলে। তারপরেই যুবককে ও তার এক বন্ধুকে ঘরের মধ্যে আটকে রেখে বেধড়ক মারধর করে যুবতীর বাবা এবং মামা বলে অভিযোগ।
এরপরই যুবকের বাবাকে ফোন করে ডাকে মেয়ের বাবা। তারপর তিনজনকে অর্থাৎ ছেলে, ছেলের বন্ধু এবং ছেলের বাবাকে উলঙ্গ করে এলাকায় ঘোরায়। এমনকী, বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়। বাবাকে বলা হয়, ছেলেকে গুলি করতে। সাধারণ মানুষ দেখতে পেয়ে অবাক হয়, তাদেরকে জিজ্ঞাসা করলে পুরো ঘটনা এলাকার মানুষজনকে জানায় যুবকের পরিবার ও বন্ধু।
তারপরেই উত্তেজিত জনতা মেয়েটির বাড়িতে চড়াও হয়। মেয়েটির বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে সাধারণ মানুষ। খবর পেয়ে সরশুনা থানার পুলিস আসে, ততক্ষণে মেয়ের বাবা ও বাড়ির অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। মেয়েটির মামাকে হাতেনাতে ধরে ফেলে জনগণ মারধর করা হয় তুলে দেওয়া হয় পুলিসের হাতে।
পুলিস জানিয়েছে,ওই যুবক-যুবতীর সম্পর্কে থাকা নিয়ে তীব্র আপত্তি ছিল মেয়ের পরিবারের। রবিবার যুবতীর বাড়ির লোকজন তাঁদের হাতেনাতে ধরে ফেলে। এর পরে ওই যুবক ও তাঁর এক বন্ধুকে বেধড়ক মারধর করা হয়। ওই যুবকের বাবাকে ডেকে এনে তাঁকেও মারধর করা হয়।
ব্যাপক উত্তেজনা এলাকায় এলাকার মানুষের দাবি, মেয়েটির বাবা এবং মামার যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, যুবতীর পরিবার আগে তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ ছিল। সেই থেকেই তাদের ঔদ্ধত্য। ছেলেটির বাবা মানসিকভাবে ভেঙে পড়ে এই ঘটনার পরে। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত, মেয়েটির বাবা ও মামাকে গ্রেফতার করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)