জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিকিত্সায় গাফিলতি? নাবালকের মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতা মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ ও বউবাজার থানায় অভিযোগে দায়ের মৃতের পরিবারের। দোষ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের।
ইঞ্জেকশন দিতেই মৃত্যু!
জানা গিয়েছে, মৃতের নাম পবন পবন যাদব। বয়স মোটে ১১ বছর। বাড়ি হাওড়ার বি গার্ডেন। কলেজ স্ট্রিটে মামার বাড়িতে এসেছিল পবন। হঠাত্ পেটে ব্যথা! আজ, রবিবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজে জরুরি বিভাগে আনা হয় ওই নাবালককে। এরপর পরিবারের অনুমতি ছাড়াই নাকি ইঞ্জেকশন দেওয়া হয়! কিছুক্ষণে পর রীতিমতো ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে।
মৃতের মা বলেন, অভিভাবক যতক্ষণ না আসছে, কেন ইঞ্জেকশন দিয়েছে? আমি চলে দিয়েছে ওষুধের কাগজ নিয়ে, আমার পিছনে কেন আবার ইঞ্জেকশন দিল? হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের লোকেরা।
দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, 'আমার পরিষ্কার কথা, এই ময়নাতদন্ত এবং তদন্ত ও অনুসন্ধান, তাতে যে যে দোষী ধরা পড়বে, তাদের কাউকে রেয়াত করা হবে না। আর্থ-সামাজিক সাহায্য় যা যা বলেছেন, দরকার, সেগুলি আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তুলে দেওয়া হবে। এরজন্য যা যা অনুসন্ধান, তদন্ত, তলব। তারসঙ্গে যা যা বেরোবে। যে দোষী বেরোবে, তাকে আইনসম্মত শাস্তি দেওয়ার জন্য় এই সরকার সংকল্পবদ্ধ'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)