প্রতীক দ্বন্দ্বে নয়া ট্যুইস্ট, নথি ছিনতাইয়ের চেষ্টা! কমিশনের ডেডলাইন শেষে বিস্ফোরক ঋতব্রত
'Trinamool Congress symbol dispute: পরবর্তীকালে জানা যায়, কালীঘাটের যোগসূত্র আছে। 'ওরা বুঝতে পেরেছে এই লরি যদি দিল্লি নির্বাচন কমিশনে পৌঁছতে পারে, তাহলে তাদের আর বলার কিছু থাকবে না। ঘাসের উপর জোড়াফুল আর তৃণমূলটা আমাদের দিকে চলে আসবে'।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক দ্বন্দ্বের মাঝে এবার নয়া ট্যুইস্ট। দিল্লি নিয়ে যাওয়ার পথে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা! সোশ্যাল মিডিয়ায় যখন বিস্ফোরক খোদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তখন এই ঘটনায় 'কালীঘাট যোগে'র অভিযোগ করলেন ঋত শিবিরের বিধায়ক আখরুজ্জামান। তাঁর দাবি, 'ওরা বুঝতে পেরেছে এই লরি যদি দিল্লি নির্বাচন কমিশনে পৌঁছতে পারে, তাহলে তাদের আর বলার কিছু থাকবে না। ঘাসের উপর জোড়াফুল আর তৃণমূলটা আমাদের দিকে চলে আসবে'।
আরও পড়ুন: 'এটা মানুষেরই ভুল', চোরবাগান কাণ্ডে ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ মুখ্যমন্ত্রীর
কমিশনে নথি জমা দেওয়ার শেষদিন
৩০ তারিখ শুনানি। আজ, সোমবার ছিল নিজেদের দাবি সমর্থনে তৃণমূলের দুই শিবিরের কমিশনের নথি জমা দেওয়ার শেষদিন। এক্স হ্যান্ডেল পোস্টে ঋতব্রতের দাবি, '২৫ তারিখ সন্ধ্যায় চার্টার্ড ফ্লাইট কালীঘাট তৃণমূলের নথি দিল্লি নিয়ে যাওয়া হয়। আমাদের নথি সড়কপথে দিল্লিতে পাঠানো হয়। ২৪ তারিখ নথি নিয়ে আমাদের কর্মীরা রওনা হন'। অভিযোগ, 'দিল্লি যাওয়ার পথে আমাদের নথি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। আমাদের কর্মীরা প্রতিহত করেছেন'। বিরোধী দলনেতার বার্তা, চাটার্ড সংস্কৃতির সঙ্গে তৃণমূলের লড়াই। লুটের এই চেষ্টায় একনায়করা কোনওভাবেই সফল হবেন না'।
'কালীঘাটের যোগসূত্র আছে'
ঋত শিবিরের আরেক বিধায়ক আখরুজ্জামান বলেন, 'বাংলা থেকে আমরা কয়েকদিন ধরে আমাদের ব্লকভিত্তিক, আমরা অ্যাফিডেভিটের মাধ্য়মে যা কাগজ দিয়েছে আমাদের সমর্থনে ২ দিন আগে লরিতে করে দিল্লিতে নির্বাচন কমিশনের উদ্দেশ্য়ে রওনা করছিলাম। সকালবেলা খবর এল, যে ছেলেটি যাচ্ছিল লরিতে করে, কিছু লোক লরিটাকে হাইজ্যাক করে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। পরবর্তীকালে জানা যায়, কালীঘাটের যোগসূত্র আছে'।
আরও পড়ুন: ১.৫৯ লাখ নাম অনিশ্চিত! পুরভোট পিছনোর দাবি বিরোধীদের, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি
মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের প্রতিক্রিয়া, 'এই সমস্ত চাটন শিবিরের অবাস্তর কথা বা অভিযোগ। ওদের কর্মী নেই, সমর্থক নেই, জোর কিছু MLA-কে দিয়ে, আর পুলিস থানাকে বলে দিয়েছে। বিজেপি যেহেতু, শুভেন্দু অধিকারী তো ওদের পিছনে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে বিজেপির দালাল। শুভেন্দুর এজেন্ট, শুভেন্দু আত্মবিশ্বাসী যে ওর লোকেরাই.. পুলিস-টুলিস দিয়ে ভর্তি-টর্তি করেছিল। ওরা আমাদের কর্মী-সমর্থকদের উপর হামলা করেছে, গ্রেফতার করেছে, বাধা দিয়েছে। ওদের কিছু নেই বলে থানা-টানা দিয়ে চেষ্টা করেছে'।
শমীকের কটাক্ষ
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কটাক্ষ, 'একটা যাত্রা ছিল আগে, মা কুমারী মেয়ে চলল শ্বশুরবাড়ি। এদের অবস্থা এখন এইরকম। ওদের সম্পর্কে যত কম বলা যায়, ততই ভালো'।
ঋতশিবিরকে আরও সময়
এদিকে স্ট্যাম্প পেপার বিতর্কে সুপ্রিম কোর্টে আরও ২ সপ্তাহ সময় চেয়েছিল ঋতশিবির। ঋতশিবিরের আইনজাবী দাবি, দুর্গাপুজোর ১০-১২ দিন স্ট্যাম্প পেপার পাওয়া যায়নি। ১০ সময় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। প্রতিপক্ষের হলফনামা খতিয়ে জবাব দেওয়ার জন্য কল্যাণদেরও ১০ দিন সময় দেওয়া হয়েছে কালীঘাট তৃণমূলকেও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)