• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'এটা মানুষেরই ভুল', চোরবাগান কাণ্ডে ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ মুখ্যমন্ত্রীর

'এটা মানুষেরই ভুল', চোরবাগান কাণ্ডে ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari: 'যেহেতু সরকারি অনুমোদিত পুজো ছিল চোরবাগানে, আমরা তদন্তের দায়ভার নিইনি। আমরা তদন্তভার হস্তান্তর করেছি কলকাতা হাইকোর্টের পরামর্শ অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতি হাতে'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 26, 2026, 08:18 PM IST|Updated: Oct 26, 2026, 09:09 PM IST
joinshare
'এটা মানুষেরই ভুল',   চোরবাগান কাণ্ডে ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ মুখ্যমন্ত্রীর

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'এটা মানুষেরই ভুল, অস্বীকার করার কোনও জায়গা নেই'।  চোরবাগান কাণ্ডে ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, 'যেহেতু সরকারি অনুমোদিত পুজো ছিল চোরবাগানে, আমরা তদন্তের দায়ভার নিইনি। আমরা তদন্তভার হস্তান্তর করেছি কলকাতা হাইকোর্টের পরামর্শ অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতি হাতে। তাঁর সুপারিশ এসে যাবে'।

আরও পড়ুন:  ইঞ্জেকশন দিতেই শকে মৃত্যু! কলকাতা মেডিক্যালে শিশুমৃত্য়ুর ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

রাজ্য সরকারের উদ্যোগে মিলনমেলা প্রাঙ্গণে বিজয়া'র শুভেচ্ছা বিনিময়। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি ষড়যন্ত্রের তত্ত্ব আনব না। আমি ছোট্ট ঘটনা বলব না। আমি বলব যাঁদেরই ভুলে এই ঘটনা ঘটে থাকুক না কেন, তাঁদের মূল্যায়ণ অবসরপ্রাপ্ত বিচারপতি করবেন। ঘটনার জন্য দায়ী কাউকে আড়াল করবে না সরকার। আগামীদিনে উত্‍সবগুলিতে কী ধরণে ব্যবস্থা নেওয়া দরকার, যে সুপারিশ দেবে, তিন মাস পর প্রয়োজনে আরেকবার পুজো কমিটিগুলিকে ডেকে ওই কমিটির সুপারিশ প্রকাশ্যে আনব। ২০২৭ এই ধরণের কোনও ঘটনার পুনরাবৃত্তি না হয়'।

মুখ্যমন্ত্রী জানান, 'এবার রাজ্যের অনুমোদিত পুজো, যে পুজো রাজ্য সরকার কতৃক সাহায্যপ্রাপ্ত খানিকটা, সেটা ৫৮ হাজার। গতবারের থেকে তুলনায় ১৩ হাজার বেশি। কোনও পুজো কমিটিকে কলকাতা হাইকোর্টে গিয়ে রাজ্য সরকার বা পুলিসের সঙ্গে লড়াই করে অনুমতি আদায় করতে হয়নি। এর বাইরে বাড়ির পুজো, মঠ-মিশনের পুজো ধরলে রাজ্যে মোট ৬৬ হাজার পুজো হয়েছে'। বলেন, 'চোরবাগানের ঘটনা আমাদের মন হৃদয় একেবার নাড়িয়ে দিয়ে গিয়েছে। সরকার কী করেছে, বা কী করতে চায়, বড় কথা নয়। অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, বেদনাদায়ক ঘটনা ঘটেছে। চোরবাগানের মর্মান্তিক ঘটনা বাদ দিলে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে হয়েছে'।

 

আরও পড়ুন:  যতকাণ্ড বেহালায়, রাস্তায় এবার মদের বোতল নিয়ে ২ মহিলার উপরে হামলা! লক্ষ্মীপুজো রাতে...

এদিকে চোরবাগানে বিপর্যয়ের পর কালীপুজো ও ছটপুজো নিয়ে আরও সতর্ক রাজ্য। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। কবে? বুধবার বিকেল চারটের সময়ে। উত্তর ২৪ পরগনার বারাসাত, নৈহাটি থেকে নদিয়ার কৃষ্ণনগর, বড় কালীপুজোয় ভিড় নিয়ন্ত্রণে বিশেষ নজর থাকবে প্রশাসনের। বৈঠকে  বড় পুজোমণ্ডপগুলিতে দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা পরিকাঠামো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে খবর। ভার্চুয়ালি যোগ দেবেন বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari