• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /যতকাণ্ড বেহালায়, রাস্তায় এবার মদের বোতল নিয়ে ২ মহিলার উপরে হামলা! লক্ষ্মীপুজো রাতে...

যতকাণ্ড বেহালায়, রাস্তায় এবার মদের বোতল নিয়ে ২ মহিলার উপরে হামলা! লক্ষ্মীপুজো রাতে...

Behala attack: গুরুতর জখম অবস্থা দু'জনে ভর্তি হাসপাতালে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিস।

Written ByTanumoy Ghosal
Published: Oct 26, 2026, 06:29 PM IST|Updated: Oct 26, 2026, 06:35 PM IST
joinshare
যতকাণ্ড বেহালায়, রাস্তায় এবার মদের বোতল নিয়ে ২ মহিলার উপরে হামলা!  লক্ষ্মীপুজো রাতে...

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

সন্দীপ প্রামাণিক: যতকাণ্ড বেহালায়। রাতের অন্ধকারে এবার আক্রান্ত দুই মহিলা। মদের বোতল দিয়ে বেধড়ক মারধর! গুরুতর জখম অবস্থা দু'জনে ভর্তি হাসপাতালে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিস। চাঞ্চল্য গোপাল মিশ্র রোডের মোহিনী কুঞ্জ পার্ক সংলগ্ন এলাকায়।

আরও পড়ুন:  ইঞ্জেকশন দিতেই শকে মৃত্যু! কলকাতা মেডিক্যালে শিশুমৃত্য়ুর ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

গতকাল, রবিবার লক্ষ্মীপুজোর রাতের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ঘড়িতে তখন প্রায় ২ টো। গভীর রাতে  গোপাল মিশ্র রোডের মোহিনী কুঞ্জ পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ২ মহিলা। ওই পার্কটি  ময়লার ডিপো পার্ক নামেও পরিচিত। অভিযোগ, ওই মহিলার পথ আটকায় একদল যুবক। প্রথমে কথা কাটাকাটি, তারপর শুরু হয় হাতাহাতি। আর তখন বিয়ারের বোতল দিয়ে ওই মহিলার মাথায় ও শরীরে আঘাত করা হয়।

জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে আক্রান্ত এক মহিলার বিবাদ চলছিল। ওই মহিলার দাবি, এই ঘটনার আগে ওই ব্যক্তির সঙ্গে তাঁর স্বামী ফোনে কথা কাটাকাটিও হয়। তার জেরেই রাস্তা আটকে এই হামলা বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দারা। অভিযোগও দায়ের করা হয়েছে পর্ণশ্রী থানায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিস। একজন ইতিমধ্যেই আটকও করা হয়েছে।

আরও পড়ুন:  চোরবাগান কাণ্ডে তলব শিল্পী সুশান্ত শিবানী পালকে, বিপর্যয়ের ঘটনায় মণ্ডপ প্রসঙ্গে তাঁর স্পষ্ট কথা একটাই

এদিকে বেহালার সরশুনা মধ্যযুগীয় বর্রবতা। প্রেমের ভয়ংকর শাস্তি! ছেলে, বাবা ও ছেলের বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানো হল রাস্তায়। পুলিস সূত্রের খবর, ওই যুবকের সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্কে তীব্র আপত্তি ছিল মেয়েটির পরিবারের। রবিবার তাঁদের হাতেনাতে ধরে ফেলেন মেয়েটির পরিবারের লোকেরা। এরপর ওই যুবক ও তাঁর এক বন্ধুকে বেধড়ক মারধর করা হয়। ওই যুবকের বাবাকে ডেকে এনে তাঁকেও মারধর করা হয়। শেষে মাথায় বন্দুক ঠেকিয়ে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata News