• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /প্রতীক দ্বন্দ্বে নয়া ট্যুইস্ট, নথি ছিনতাইয়ের চেষ্টা! কমিশনের ডেডলাইন শেষে বিস্ফোরক ঋতব্রত

প্রতীক দ্বন্দ্বে নয়া ট্যুইস্ট, নথি ছিনতাইয়ের চেষ্টা! কমিশনের ডেডলাইন শেষে বিস্ফোরক ঋতব্রত

'Trinamool Congress symbol dispute: পরবর্তীকালে জানা যায়, কালীঘাটের যোগসূত্র আছে। 'ওরা বুঝতে পেরেছে এই লরি যদি দিল্লি নির্বাচন কমিশনে পৌঁছতে পারে, তাহলে তাদের আর বলার কিছু থাকবে না। ঘাসের উপর জোড়াফুল আর তৃণমূলটা আমাদের দিকে চলে আসবে'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 26, 2026, 09:59 PM IST|Updated: Oct 26, 2026, 10:11 PM IST
joinshare
প্রতীক দ্বন্দ্বে নয়া ট্যুইস্ট,  নথি ছিনতাইয়ের চেষ্টা! কমিশনের ডেডলাইন শেষে বিস্ফোরক ঋতব্রত

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক দ্বন্দ্বের মাঝে এবার নয়া ট্যুইস্ট। দিল্লি নিয়ে যাওয়ার পথে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!‌ সোশ্যাল মিডিয়ায় যখন বিস্ফোরক খোদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তখন এই ঘটনায় 'কালীঘাট যোগে'র অভিযোগ  করলেন ঋত শিবিরের বিধায়ক আখরুজ্জামান। তাঁর দাবি, 'ওরা বুঝতে পেরেছে এই লরি যদি দিল্লি নির্বাচন কমিশনে পৌঁছতে পারে, তাহলে তাদের আর বলার কিছু থাকবে না। ঘাসের উপর জোড়াফুল আর তৃণমূলটা আমাদের দিকে চলে আসবে'।

আরও পড়ুন:  'এটা মানুষেরই ভুল', চোরবাগান কাণ্ডে ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ মুখ্যমন্ত্রীর

কমিশনে নথি জমা দেওয়ার শেষদিন

৩০ তারিখ শুনানি। আজ, সোমবার ছিল নিজেদের দাবি সমর্থনে তৃণমূলের দুই শিবিরের কমিশনের নথি জমা দেওয়ার শেষদিন। এক্স হ্যান্ডেল পোস্টে ঋতব্রতের দাবি, '২৫ তারিখ সন্ধ্যায় চার্টার্ড ফ্লাইট কালীঘাট তৃণমূলের নথি দিল্লি নিয়ে যাওয়া হয়।  আমাদের নথি সড়কপথে দিল্লিতে পাঠানো হয়। ২৪ তারিখ নথি নিয়ে আমাদের কর্মীরা রওনা হন'। অভিযোগ, 'দিল্লি যাওয়ার পথে আমাদের নথি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। আমাদের কর্মীরা প্রতিহত করেছেন'। বিরোধী দলনেতার বার্তা, চাটার্ড সংস্কৃতির সঙ্গে তৃণমূলের লড়াই। লুটের এই চেষ্টায় একনায়করা কোনওভাবেই সফল হবেন না'।

Chartered Flight has carried Kalighat’s affidavits to Delhi on 25 th evening. Our Affidavits are being transported to Delhi by road. Our workers have started with our documents on 24 th morning for depositing in ECI. Half an hour ago there were attempts to take control of the truck and snatch our documents. Our workers have resisted bravely. The fight is on. A fight between Chartered Culture versus Grass Root resolve. Despots will not succeed in their attempt of organised loot in every sphere. @ECISVEEP @DelhiPolice @dtptraffic @police_haryana

— Ritabrata Banerjee (@RitabrataBanerj) October 25, 2026

'কালীঘাটের যোগসূত্র আছে'

ঋত শিবিরের আরেক বিধায়ক আখরুজ্জামান বলেন, 'বাংলা থেকে আমরা কয়েকদিন ধরে আমাদের ব্লকভিত্তিক, আমরা অ্যাফিডেভিটের মাধ্য়মে যা কাগজ দিয়েছে আমাদের সমর্থনে ২ দিন আগে লরিতে করে দিল্লিতে নির্বাচন কমিশনের উদ্দেশ্য়ে রওনা করছিলাম। সকালবেলা খবর এল, যে ছেলেটি যাচ্ছিল লরিতে করে, কিছু লোক লরিটাকে হাইজ্যাক করে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। পরবর্তীকালে জানা যায়, কালীঘাটের যোগসূত্র আছে'।

আরও পড়ুন:  ১.৫৯ লাখ নাম অনিশ্চিত! পুরভোট পিছনোর দাবি বিরোধীদের, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি

মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের প্রতিক্রিয়া, 'এই সমস্ত চাটন শিবিরের অবাস্তর কথা বা অভিযোগ। ওদের কর্মী নেই, সমর্থক নেই, জোর কিছু MLA-কে দিয়ে, আর পুলিস থানাকে বলে দিয়েছে। বিজেপি যেহেতু, শুভেন্দু অধিকারী তো ওদের পিছনে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে বিজেপির দালাল। শুভেন্দুর এজেন্ট, শুভেন্দু আত্মবিশ্বাসী যে ওর লোকেরাই.. পুলিস-টুলিস দিয়ে ভর্তি-টর্তি করেছিল। ওরা আমাদের কর্মী-সমর্থকদের  উপর হামলা করেছে, গ্রেফতার করেছে, বাধা দিয়েছে। ওদের কিছু নেই বলে থানা-টানা দিয়ে চেষ্টা করেছে'।

শমীকের কটাক্ষ

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কটাক্ষ, 'একটা যাত্রা ছিল আগে, মা কুমারী মেয়ে চলল শ্বশুরবাড়ি। এদের অবস্থা এখন এইরকম। ওদের সম্পর্কে যত কম বলা যায়, ততই ভালো'।

ঋতশিবিরকে আরও সময়

এদিকে স্ট্যাম্প পেপার বিতর্কে সুপ্রিম কোর্টে আরও ২ সপ্তাহ সময় চেয়েছিল ঋতশিবির। ঋতশিবিরের আইনজাবী দাবি, দুর্গাপুজোর ১০-১২ দিন স্ট্যাম্প পেপার পাওয়া যায়নি। ১০ সময় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।  প্রতিপক্ষের হলফনামা খতিয়ে জবাব দেওয়ার জন্য কল্যাণদেরও ১০ দিন সময় দেওয়া হয়েছে কালীঘাট তৃণমূলকেও।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Ritabrata Banerjee