কমলাক্ষ ভট্টাচার্য: প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন ৭ লক্ষ লোক। শুক্রবার নবান্ন সভাঘরে অনুষ্ঠানে প্রত্যেককে ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। মোট ৪,২০১ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পালাবদলের পর প্রথম দফায় ১০ লক্ষ ২০ হাজার লোকের হাতে দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল। এরপর মোট ১৭ লক্ষ ২০ হাজার লোকের হাতে দ্বিতীয় কিস্তি পৌঁছেছে। মোট দেওয়া হয়েছে ১০,৩২৩ কোটি টাকা।
অনুষ্ঠানে ১৮০ জন লোকের হাতে চেক দেওয়া হয়। উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। এদিন দিলীপ ঘোষ বলেন, কেন্দ্র থেকে ২৮ হাজার কোটি টাকা পাওয়া গিয়েছে। আগের সরকারের কারণে বাংলা এক লক্ষ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার ৬ মাস দ্বায়িত্ব নেওয়ার পর সর্বাধিক গুরুত্ব দিয়েছে জাতীয় সুরক্ষা ও গ্রামীণ উন্নয়নকে। আমাদের রাজ্যে ছুটি ছুটি করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। আগের সরকার মনে করত ডিএ না দিয়ে ছুটি ছুটি দেব। তাহলে বেশি কাজ করতে হবে না।। অন্নপূর্ণা যোজনা এর ২০-২৫ লক্ষ ভেরিফিকেশন চলছে। আগামী দিনে ওবিসিদের ভেরিফিকেশন, ডিসেম্বর মাস থেকে শুরু হবে। ৪২০১ কোটি টাকা দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের একাউন্টে দিলাম। অতিরিক্ত ৩০ হাজার টাকা পাবেন ভিবি জি রামজি -র কর্মদিবসের মাধ্যমে। এরা যাতে অল্প মূল্যে বালি কিনতে পারে ১২০০ টাকার বেশি বালি যাতে না হয় সেটা জেলাশাসকদের দেখতে হবে।
শুভেন্দু অধিকারী আরও বলেন, যাচাইয়ের সময় ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার নাম পাওয়া গিয়েছে। পাশাপাশি, ১২ হাজারের বেশি লোক অনিয়মভাবে টাকা পেয়েছেন। তাঁদের মধ্যে এক হাজার জন টাকা ফেরত দিয়েছেন। বাকিদের ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত দিতে হবে। না হলে জানুয়ারি থেকে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ভুয়ো নাম কীভাবে তালিকায় ঢুকেছে, তার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা SIT গঠনের কথা জানান শুভেন্দু। পাশাপাশি, ৫৪ লক্ষ ৫৮ হাজার বাড়ির সমীক্ষা করা হয়েছে বলে জানান তিনি। যোগ্য লোকদের আবাস সুবিধা দেওয়ার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে শ্রমিকদের দৈনিক ভাতা ৪০০ টাকা করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে। ভিবি জি-রাম-জি প্রকল্পের সুপারভাইজারদের বেতন বৃদ্ধির বিষয়ে দ্রুত সিদ্ধান্তের নির্দেশ দেওয়া হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)