• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /চালানো হবে ৯৯৫ স্পেশাল ট্রেন! উৎসব মরসুমে বিরাট ঘোষণা রেলের...

চালানো হবে ৯৯৫ স্পেশাল ট্রেন! উৎসব মরসুমে বিরাট ঘোষণা রেলের...

995 Special Trains for Chhath: ছট পুজোয় ঘরমুখী হন বহু মানুষ। সেই যাত্রীদের সুবিধার্থে এবার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের। গতকাল পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে শিয়ালদহ স্টেশন পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী তথা সাংসদ রাম নাথ ঠাকুর এবং শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা।

Written BySoumitra Sen
Published: Nov 13, 2026, 11:37 AM IST|Updated: Nov 13, 2026, 11:43 AM IST
joinshare
চালানো হবে ৯৯৫ স্পেশাল ট্রেন! উৎসব মরসুমে বিরাট ঘোষণা রেলের...

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: ছটপুজোয় লাফিয়ে বাড়ছে ট্রেনের সংখ্যা। উৎসবের মরশুমে মাসভর মিলবে পরিষেবা। পূর্ব রেল সূত্রে খবর, আজ, শুক্রবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত উৎসবকালীন ভিড় সামাল দিতে মোট ৯৯৫টি বিশেষ ট্রেন চালানো হবে।

ছট পুজোর আগে

ছট পুজোর আগে ভিনরাজ্যে ঘরমুখী বহু যাত্রী। যাত্রীদের সুবিধার্থে এবার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। গতকাল পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে শিয়ালদহ স্টেশন পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী তথা সাংসদ রাম নাথ ঠাকুর এবং শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা।

গঙ্গাসাগর এক্সপ্রেস

শিয়ালদহ যাত্রী অপেক্ষালয়ে গিয়ে সমস্ত সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন তিনি। উৎসবের মরশুমে উপহার হিসেবে পূর্ব রেলের তরফে গঙ্গাসাগর এক্সপ্রেসের (শিয়ালদহ-জয়নগর) দুটি কোচ বিশেষভাবে সাজিয়ে তোলা হয়। এদিন গঙ্গাসাগর এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন রেলকর্তারা এবং যাত্রাপথের অভিজ্ঞতা সম্পর্কেও বিশদে খোঁজ নেন।

৯৯৫টি বিশেষ ট্রেন

আজ, ১৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত উৎসবকালীন ভিড় সামাল দিতে মোট ৯৯৫টি বিশেষ ট্রেন চালানো হবে। উল্লেখ্য, ২০২৫ সালের ছট পুজোর সময় মোট ৭৫০টি বিশেষ ট্রেন চালানো হয়েছিল, যার তুলনায় এবার ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হয়েছে। যাত্রীদের কথা মাথায় রেখে ৬৭০টি সংরক্ষিত এবং ৩২৫টি অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানো হবে।

ফেস্টিভ্যাল মনিটরিং ওয়ার রুম

এছাড়া, রেলের প্রতিটি ডিভিশনেই নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে। পূর্ব রেলের সদর দফতর এবং হাওড়া, শিয়ালদহ, মালদা ও আসানসোল ডিভিশনে ২৪ ঘণ্টা ফেস্টিভ্যাল মনিটরিং ওয়ার রুম খোলা হয়েছে। যাত্রী নিরাপত্তায় স্টেশন চত্বরে বাড়ানো হয়েছে আরপিএফের সংখ্যা। ওয়েটিং এরিয়ায় বাড়ানো হয়েছে সিসি ক্যামেরা। সেই সঙ্গে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, শিয়ালদহ স্টেশনে জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা-সহ সাতটি মেডিকেল বুথ চালু রয়েছে। অন্য দিকে, হাওড়া স্টেশনে ২৪ ঘণ্টা খোলা থাকবে দুটি জরুরি মেডিকেল রুম। একটি মেডিকেল বুথ থাকছে। এছাড়া বিভিন্ন ডিভিশন জুড়ে ইমার্জেন্সি রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, পূর্ব রেল ছট পুজোর জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Railways