SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'বাংলা ইউপি হলে কী অসুবিধা? কারও সমস্যা হলে বাংলাদেশ চলে যাক; দরজা খুলে দেব', বিস্ফোরক দিলীপ

Dilip Ghosh: দিলীপ ঘোষ আরও বলেন, অনেক কিছুই হবে, এনকাউন্টার কেন! বুলডোজার চলছে। এখানে অপরাধী তৈরি করা হয়েছে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 18, 2026, 11:11 IST | Updated: Nov 18, 2026, 11:14 IST
Image Credit: দিলীপ ঘোষ
Join

অয়ন ঘোষাল: গত ৬ মাসে রাজ্যে ৫টি এনকাউন্টার হয়ে গিয়েছে। বারুইপুরে শিশু ধর্ষণ ও খুন কাণ্ডে এমকাউন্টারে মারা যায় মূল অভিযুক্ত। শেষতম সংযোজন বীরভূমের রতন শেখ। এনিয়ে কথা উঠছে বিভিন্ন মহলে। আজ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে।

এনকাউন্টারের কি আরও প্রয়োজন রয়েছে পশ্চিমবঙ্গে? এনিয়ে দিলীপ ঘোষ বলেন, এগুলো হচ্ছে এখানে আইন মানার অভ্যাস নেই। পুলিসকে চ্যালেঞ্জ করাই ফ্যাশনে পরিণত হয়েছে। আইনের বিরুদ্ধে আদালতে যাওয়াটাই আমাদের পশ্চিমবঙ্গের ক্যারেক্টার। মানুষের লাইনে আসতে সময় লাগবে। মানুষ যদি আইনের আধারে না আসে তাহলে জোর করে তো আনতেই হবে। যে পুলিসকে গুলি মারছে, সাধারণ মানুষকে মারছে তাকে তো সমাজে ছেড়ে রাখা যায় না!

দিলীপ ঘোষ আরও বলেন, অনেক কিছুই হবে, এনকাউন্টার কেন! বুলডোজার চলছে। এখানে অপরাধী তৈরি করা হয়েছে। পুরো সমাজে রাজনৈতিক অপরাধীকরণ হয়ে গেছে। তাকে ঠিকঠাক করতে আইন ব্যবস্থা কাজ করছে। পুলিস কাজ করছে। যে বাধা হিসেবে আসবে, পুলিস যেটা ঠিক মনে করবে সেটা করবে। আমরা বলিনি এনকাউন্টার করতে। বিশ্বের সব জায়গায় এনকাউন্টার হয়। আমাদের দেশের রাজ্যে রাজ্যে হচ্ছে। কবজির জোর নেই যার তারা অপরাধীর সঙ্গে সমঝোতা করে। না হলে আমাদের মহিলাদের উপর অত্যাচার কেন হচ্ছে! নেতারা তাদের সঙ্গে সমঝোতা করে নিচ্ছে। আমাদের সরকার সেটা করবে না।

আরও পড়ুন-'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

অনেকে বলছে পশ্চিমবঙ্গ তো ইউপি হয়ে যাচ্ছে! দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ হলে আপত্তি ছিল না? ইউপি হলে কি অসুবিধা? যার অসুবিধা আছে, বাংলাদেশে চলে যাক!বিনা ভিসাতে পাঠিয়ে দিচ্ছি। দরজা খুলে দেব। যার অসুবিধা হচ্ছে বাংলায় থাকতে, বাংলাদেশে চলে যাক। ইউপি করব, গুজরাত করব, কারো বাপের হিম্মত থাকলে আটকাক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES