• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /মহালয়ার দিনই গড়াবে মেট্রোর চাকা! চিংড়িঘাটা-সেক্টর ফাইভে শুরু ট্রায়াল রান, কবে থেকে শুরু যাত্রী পরিষেবা?

মহালয়ার দিনই গড়াবে মেট্রোর চাকা! চিংড়িঘাটা-সেক্টর ফাইভে শুরু ট্রায়াল রান, কবে থেকে শুরু যাত্রী পরিষেবা?

Kolkata Metro: দীর্ঘ অপেক্ষার পর কলকাতার অরেঞ্জ লাইন মেট্রোয় বড় অগ্রগতি। আগামী ১০ অক্টোবর থেকে চিংড়িঘাটা মোড় থেকে সেক্টর ফাইভের আইটি সেন্টার পর্যন্ত অংশে যাত্রীবিহীন ট্রায়াল রান শুরু হওয়ার কথা। নতুন অংশে গৌরকিশোর ঘোষ, নলবন ও আইটি সেন্টার - এই তিনটি স্টেশন যুক্ত হবে।

Edited ByDebasmita Das
Published: Sep 29, 2026, 03:36 PM IST|Updated: Oct 05, 2026, 02:09 PM IST
joinshare
মহালয়ার দিনই গড়াবে মেট্রোর চাকা! চিংড়িঘাটা-সেক্টর ফাইভে শুরু ট্রায়াল রান, কবে থেকে শুরু যাত্রী পরিষেবা?

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: পুজোর আগেই কলকাতার মেট্রো পরিষেবায় বড় সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রোর নতুন অংশে শুরু হতে চলেছে ট্রায়াল রান। মেট্রো সূত্রে খবর, আগামী ১০ অক্টোবর সকাল থেকে এই অংশে দফায় দফায় যাত্রীবিহীন ট্রায়াল রান শুরু হবে।

অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশের কাজ দ্রুত এগিয়েছে। বিশেষ করে চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রায় ৩৬৬ মিটার ভায়াডাক্টের অসম্পূর্ণ অংশের কাজ শেষ হয়েছে। এরপর দ্রুত গতিতে করিডর তৈরি এবং ট্র্যাক পাতার কাজও সম্পন্ন করা হয়েছে।

শেষ পর্যায়ে বিদ্যুৎ ও সিগন্যালের কাজ

নতুন অংশে ট্রায়াল রান শুরুর আগে এখন শেষ পর্যায়ের কাজ চলছে। চলতি সপ্তাহেই থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ এবং সিগন্যাল ব্যবস্থা ইনস্টল করার কাজ শুরু হওয়ার কথা। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এর আগে বেলেঘাটা থেকে আইটি সেন্টার স্টেশন পর্যন্ত ট্র্যাক ‘পুশ ট্রলি’ দিয়ে পরিদর্শনও সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে ট্রায়াল রানের আগে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রস্তুতি প্রায় শেষ।

নতুন তিন স্টেশন

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভের নতুন অংশে যুক্ত হবে তিনটি স্টেশন-- গৌরকিশোর ঘোষ, নলবন, আইটি সেন্টার। এই তিনটি স্টেশন চালু হলে অরেঞ্জ লাইনের সক্রিয় করিডরের দৈর্ঘ্য বেড়ে প্রায় ১৪ কিলোমিটার হবে।

কবে থেকে মিলবে যাত্রী পরিষেবা?

মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য, ২৫ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে এই নতুন অংশে সাধারণ যাত্রীদের জন্য পরিষেবা চালু করা। তার আগে একাধিক ধাপে ট্রায়াল রান, সিগন্যাল ও নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন হবে। মহালয়ার সময় ট্রায়াল রান শুরু হলেও যাত্রীদের মেট্রোয় ওঠার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভে সময় কমবে

এই অংশ চালু হলে কলকাতার দক্ষিণ ও পূর্ব অংশের যাতায়াতে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে অরেঞ্জ লাইন এবং গ্রিন লাইনের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হলে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ যাতায়াতের সময় অনেকটাই কমবে। মেট্রো সূত্রের হিসাবে, ব্যস্ত সময়ে বর্তমানে যেখানে প্রায় ৯০ মিনিট সময় লাগতে পারে, পরিষেবা পুরোপুরি চালু হলে তা কমে প্রায় ৩৫ মিনিটে আসতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata Metro