শিয়ালদহ শাখায় আজও বাতিল একাধিক ট্রেন, রুট বদল ও যাত্রাপথ কাটছাঁট বহু ট্রেনের
Train Cancel: রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ৫ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪টি বারাসত-মাঝেরহাট লোকাল
অয়ন ঘোষাল: মঙ্গলবারের পরে বুধবারও একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন বা যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে। মূলত চক্ররেলেই এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি।
বুধবার বাতিল ৫ ট্রেন
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ৫ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪টি বারাসত-মাঝেরহাট লোকাল। বিকেল ৩টা ৫০ মিনিট, দুপুর ১২টা ৫৮মিনিট, সকাল ১০টা ২০ মিনিট এবং রাত ৮টা ১০ মিনিটের মাঝেরহাট-বারাসত লোকালগুলি বাতিল করেছে পূর্ব রেল। পাশাপাশি সন্ধ্যা ৬টা ৮ মিনিটে যে দত্তপুকুর-মাঝেরহাট লোকাল ছাড়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।
বারাসতে যাত্রা শুরু ও শেষ
বনগাঁ-মাঝেরহাট রুটে দু’টি ট্রেনের যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে। সকাল ৮টা ৩৫ ও সকাল ১০টা ৫৮ মিনিটের বনগাঁ-মাঝেরহাট লোকাল দু’টি মাঝেরহাট না গিয়ে বারাসত পর্যন্ত যাবে। অন্য দিকে, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের মাঝেরহাট-হাবড়া লোকালও হাবড়া পর্যন্ত যাবে না। বারাসতেই যাত্রা শেষ করবে।
শিয়ালদহ (উত্তর) স্টেশনে একাধিক ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত
পাঁচটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। নির্দিষ্ট গন্তব্যের বদলে ট্রেনগুলি শিয়ালদহ (উত্তর) স্টেশন পর্যন্তই চলবে। এর মধ্যে রয়েছে সকাল ৭টা ৪৮ মিনিটের হাসনাবাদ–বিবাদী বাগ, সকাল ৯টা ৫৬ মিনিটের কল্যাণী সীমান্ত–মাঝেরহাট এবং সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের গেদে–মাঝেরহাট লোকাল। এছাড়া তালিকায় রয়েছে সকাল ১০টা ১৫ মিনিটের ব্যারাকপুর-বিবাদী বাগ এবং বিকেল ৪টা ২৪ মিনিটের নৈহাটি-বালিগঞ্জ লোকাল।
আরও পড়ুন-ভাইফোঁটায় দুর্যোগের ঘনঘটা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আখবান'?
অন্য দিকে, পাঁচটি লোকাল শিয়ালদহ (উত্তর) স্টেশন থেকে ছাড়বে। এর মধ্যে সকাল ৮টা ৩০ মিনিটে ছাড়বে বিবাদী বাগ–কৃষ্ণনগর সিটি জংশন লোকাল। সকাল ১০টা ৫৮ মিনিটে বিবাদী বাগ–কল্যাণী লোকাল ছাড়ার কথা রয়েছে। সকাল ১১টা ৪১ মিনিটে মাঝেরহাট–নৈহাটি লোকাল, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বালিগঞ্জ–ব্যারাকপুর এবং রাত ৮টা ২০ মিনিটে মাঝেরহাট–নৈহাটি লোকাল শিয়ালদহ (উত্তর) স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শুরু ও শেষ
দু’টি লোকালের যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে। প্রথমটি হাসনাবাদ–মাঝেরহাট লোকাল। এটা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত যাবে। অন্যদিকে, মাঝেরহাট–হাবরা লোকালটি দুপুর ১২টা ৫৪ মিনিটে মাঝেরহাটের বদলে দমদম থেকে যাত্রা শুরু করবে।
কাঁকুড়গাছি-বালিগঞ্জ হয়ে চলবে একাধিক ট্রেন
কয়েকটি লোকাল ট্রেনের নির্ধারিত রুটও বদলে দেওয়া হয়েছে। সেগুলি কাঁকুড়গাছি ও বালিগঞ্জ হয়ে চলবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এর মধ্যে রয়েছে গেদে–মাঝেরহাট লোকাল এবং মাঝেরহাট–মধ্যমগ্রাম লোকাল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)