রাজ্যে চিকিত্সা ব্যবস্থায় বিরাট পদক্ষেপ, NRS-এ খুলল সিকেল সেল রোগের চিকিৎসায় বিশেষ কেন্দ্র
NRS Medical Collage: বিভিন্ন ধরনের জটিল রক্তের রোগ এবং ব্লাড ক্যানসারের চিকিৎসারও সুযোগ মিলবে
অর্কদীপ্ত মুখোপাধ্যায়: স্বাস্থ্যক্ষেত্রে ‘ডাবল ইঞ্জিন’ সরকারের সুফল পেতে শুরু করল পশ্চিমবঙ্গ। সিকেল সেল রোগের চিকিৎসা ও গবেষণার লক্ষ্যে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হল বিশেষ কেন্দ্র ‘সেন্টার অফ কম্পিটেন্স ফর সিকেল সেল ডিজিজ’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দেশজুড়ে একাধিক রাজ্যে এই ধরনের বিশেষ কেন্দ্রের উদ্বোধন করা হয়। সেই উদ্যোগেরই অংশ হিসেবে কলকাতার এনআরএসে এই কেন্দ্রের সূচনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এই বিশেষ কেন্দ্র থেকে শুধু সিকেল সেল রোগের চিকিৎসাই নয়, বিভিন্ন ধরনের জটিল রক্তের রোগ এবং ব্লাড ক্যানসারের চিকিৎসারও সুযোগ মিলবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, চিকিৎসার খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনকী, বেসরকারি হাসপাতালগুলি এই পরিষেবা নিতে চাইলে তাদেরও সহযোগিতা করা হবে। সেক্ষেত্রেও চিকিৎসার খরচ যথাসম্ভব কম রাখার উদ্যোগ নেওয়া হবে। এই কেন্দ্র চালুর ফলে রাজ্যের জটিল রক্তজনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নতুন দিশা খুলবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-প্রেমে ধোঁকা; টাকা নিয়ে চম্পট, প্রেমিকার পোষ্যদের নৃশংস খুন লিভ ইন পার্টনারের
‘সেন্টার অফ কম্পিটেন্স ফর সিকেল সেল ডিজিজ’ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, প্রায় ৫ কোটি টাকা ব্যয় হয়েছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। এই মেশিনগুলো আর কোনও বেসরকারি হাসপাতালেও নেই। কলকাতা পশ্চিমবঙ্গের প্রথম মেশিন। আমরা খুব প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে। সবাই মিলে ঠিক করেছি সবার কাছে পৌঁছে দেওয়া উচিত। খুব কম শুল্কতে তুলে দেওয়া হবে। কতটা শুল্ক হবে সেটা কথা বলে সিদ্ধান্ত হবে। প্রাইভেট হাসপাতাল থেকে শুল্ক বসানো হবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, কালিম্পং-এ অনেকে এই রোগে আক্রান্ত হন। যাদের সিকেল সেল থাকে তাদের ম্যালেরিয়া হয়। আমাদের এই ইউনিটটি শুধু সিকিল সেলে ব্যবহার হবে না। ক্যান্সারের জন্য ব্যবহার হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)