• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /প্রেমে ধোঁকা; টাকা নিয়ে চম্পট, প্রেমিকার পোষ্যদের নৃশংস খুন লিভ ইন পার্টনারের

প্রেমে ধোঁকা; টাকা নিয়ে চম্পট, প্রেমিকার পোষ্যদের নৃশংস খুন লিভ ইন পার্টনারের

Kolkata Incident: প্রেমিক তরুণ প্রতিবেশীদের কাছে বলেছেন তার প্রেমিকা তার কাছ থেকে বিপুল টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 14, 2026, 09:34 PM IST|Updated: Nov 14, 2026, 09:38 PM IST
joinshare
প্রেমে ধোঁকা; টাকা নিয়ে চম্পট, প্রেমিকার পোষ্যদের নৃশংস খুন লিভ ইন পার্টনারের
Image Credit: পোষ্যদের নৃশংসদের খুন

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রক্তিমা দাস: লিভ ইন পার্টনার বেঁকে বসতেই সেই রাগ গিয়ে পড়ল প্রেমিকার পোষ্যদের উপরে। কলকাতার বিক্রমগড়ে লিভ ইন পার্টনারের পোষ্যদের নৃশংসভাবে খুন প্রেমিক যুবকের। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিস। ঘটনায় ক্ষুব্ধ পশুপ্রেমীরা।

বিক্রমগড় এলাকাতেই বহুদিন থাকতেন ওই তরুণী। যে বাড়িতে বর্তমানে তিনি থাকতেন সেখানে মাঝে মধ্যেই আসতেন অভিযুক্ত তরুণ। জানা যাচ্ছে কিছুদিন আগে ওই তরুণীর সঙ্গে তরুণের প্রবল ঝামেলা হয়। তার পরেই তিনি প্রেমিককে ছেড়ে চলে যান। তার পরেই ভয়ংকর কাণ্ড করেন তরুণ প্রেমিক। প্রেমিকার দুটি পোষ্যকে মেরে ফেলেন।

স্থানীয়দের বক্তব্য, প্রেমিক তরুণটি কী করেন তা তাদের জানা নেই। তবে ওই তরুণী ডিজে বাজান, বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। শোনা যাচ্ছে ওই তরুণী ওই তরুণের কাছ থেকে বেশকিছু টাকা নেন ও তারপর কলকাতা থেকে চলে যান। কিন্তু পোষ্যগুলিকে বাড়িতেই রেখে যান। কীভাবে, কার ভরসায় তিনি পোষ্যদের ঘরে রেখে গেলেন তা বুঝতে পারছেন না অনেকে। জানা যাচ্ছে একাধিক কুকুর, বিড়াল ছিল ওই তরুণীর। কারও মাথা থেঁতলে খুন করা হয়েছে, কাউকে আঘাত করে খুন করা হয়েছে। এমনকি গরম জল ফুটিয়ে কোনও পোষ্যকে মারার পরিকল্পনা করেছিলেন। এটা তিনি নিজেও স্বীকার করেছেন।

আরও পড়ুন-'কারা গুজরাতি গ্য়াং তার জাস্টিফিকেশন দিয়ে এসেছি', ভবানীপুর থানায় টানা জেরার পর সাফাই অভিষেকের

ওই প্রেমিক তরুণ প্রতিবেশীদের কাছে বলেছেন তার প্রেমিকা তার কাছ থেকে বিপুল টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন। সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা না নিয়ে তিনি একেবারে খুনের রাস্তা ধরেন প্রেমিকার প্রিয় পোষ্যদের।

এনিয়ে অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, পুলিস দুটো বডি নিয়ে চলে গিয়েছে পোস্ট মর্টেমের জন্য। কাল রবিবার পোস্ট মর্টেম হবে না। পরশু হবে। আমরা যখন ভেতরে গেলাম তখন দেখলাম ছেলেটি ভেতরে বসে রয়েছে। ওর চোখমুখ, হাঁটাচলা, হাবভাব দেখলে ভয় পেয়ে যাবেন। কোনও অনুশোচনা তো নেই-ই এমনভাব হাঁটছে যেন একটা কোনও দাদা। ওকে কেউ ছুঁতে পারবে না। অফিসাররা ওকে বাইরে বের করলেন। এখন মাথায় হাত দিয়ে বসে রয়েছে। বডি ল্যাঙ্গুয়েজটা একটু বদলেছে। শর্বরী নিজে ফোন করেছিল, যতগুলো ধারা রয়েছে তা যে ওর বিরুদ্ধে দেওয়া হয়। পুলিস খুব তত্পরতার সঙ্গে কাজ করছে। ও যেন কঠিনতম শাস্তি পায় তার ব্যবস্থাটাই আমরা করছি। কুকুর, মানুষ পরের কথা, ও কিন্তু একজন খুনি। এতটা নৃশংস যে হতে পারে সেই ভয়েই ওর প্রেমিক পালিয়ে গিয়েছে। ও বলেছিল, টাকা দিয়ে বের হতে পারি। ওর প্রচুর টাকা। ওর গার্ল ফ্রেন্ড তো ৮ লাখ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু ওর প্রেমিকা ওর সন্তানগুলোকে কীভাবে ওর কাছ রেখে দিয়ে চলে গেল! উনিও সমান দোষী।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime News