SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পাড়ায় পাড়ায় পুলিসি নজরদারি এবার আরও স্মার্ট: নবান্ন সূচনা ‘পুলিস মিত্র’ অ্যাপের, কী কী সুবিধা পাবেন সাধারণ মানুষ?

Police Mitra App Govt Of West Bengal: বিট পুলিসিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে নবান্ন থেকে সূচনা হলো ‘পুলিস মিত্র’ অ্যাপের। BPR&D-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর রাজ্য পুলিসের। কী ভাবে কাজ করবে এই অ্যাপ এবং সাধারণ মানুষ কী কী সুবিধা পাবেন,

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Nov 13, 2026, 07:05 PM IST | Updated: Nov 13, 2026, 07:35 PM IST
Image Credit: রাজ্যে চালু হল পুলিস মিত্র অ্যাপ
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গের বিট স্তরের পুলিসি ব্যবস্থাকে (Beat Policing System) আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। শুক্রবার নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হল ‘পুলিস মিত্র’ (Police Mitra App) মোবাইল অ্যাপের। পাশাপাশি, আগামী এক বছরের একটি বিশেষ অ্যাকশন প্ল্যান (Action Plan) কার্যকর করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ব্যুরো অফ পুলিস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (BPR&D) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মউ (MoU) স্বাক্ষর করল পশ্চিমবঙ্গ পুলিস।

আরও পড়ুন: বড় খবর: মমতাপন্থী এই তৃণমূল বিধায়ক এবার গ্রেফতার হবেন? অনুগামীরা হেফাজতে, ভয়ংকর অভিযোগ-- তোলপাড় রাজ্য

কী এই ‘পুলিস মিত্র’ অ্যাপ?

সহজ কথায়, ‘পুলিস মিত্র’ হল বিট পুলিস অফিসারদের একটি ডিজিটাল ডায়েরি (Digital Diary)। এতদিন বিট অফিসাররা এলাকায় টহল দিতে গিয়ে খাতায় সব তথ্য লিখে রাখতেন। এবার সেই পুরো প্রক্রিয়াটিই হবে ডিজিটাল মাধ্যমে। এই অ্যাপের মূল বৈশিষ্ট্য কী?

কেন চালু করা হল এই ব্যবস্থা?

থানার চারদেয়ালের বাইরে বেরিয়ে পুলিস যাতে সরাসরি পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সঙ্গে মিশে কাজ করতে পারে এবং পুলিসের রেসপন্স টাইম (Response Time) কমে আসে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। রাজ্য পুলিসের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা (DGP Siddhinath Gupta) জানান, রাজ্যে বর্তমানে ৩,৬৯৫টি বিট এলাকায় প্রায় ৫,৩০০ জন বিট অফিসার কাজ করছেন এবং ইতিমধ্যেই ৩৮ হাজার গ্রামে পরিদর্শন সম্পন্ন হয়েছে।

সাধারণ মানুষের সুবিধা

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট বার্তা দেন যে, শুধুমাত্র সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) ওপর নির্ভর করে পুলিসি ব্যবস্থা চালানো সম্ভব নয়; প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট ও দায়িত্বশীল রিপোর্টিং অফিসার নিয়োগ করতে হবে।

তাঁর মতে, সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে তাঁদের এলাকার দায়িত্বে কোন পুলিস আধিকারিক রয়েছেন। তাই সংশ্লিষ্ট বিট অফিসারের নাম, ফোন নম্বর ও প্রয়োজনীয় তথ্য স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এর ফলে সাধারণ মানুষ সরাসরি পুলিসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং পুলিস প্রশাসন আরও বেশি জনবান্ধব (People-friendly) হয়ে উঠবে।

আরও পড়ুন: রাজ্যের সরকারি আধিকারিকদের বিরাট নির্দেশ: সাধারণ মানুষের হয়রানি বন্ধে মাস্টারস্ট্রোক, নবান্নের নতুন নিয়মে কোন বড় পদক্ষেপ নেবে এবার রাজ্য?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES