SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'কালীঘাটে আমার লাশ ফিরবে', কয়েক ঘণ্টাতেই রং বদল করলেন কালারফুল মদন?

Madan Mitra: মমতাকে তৃণমূল কংগ্রেসের আলটিমেট নেত্রী বলেও পিছু হঠলেন কামারহাটির বিধায়ক

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 24, 2026, 06:01 PM IST | Updated: Oct 24, 2026, 06:18 PM IST
Image Credit: মদন মিত্র
Join

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: বিধানসভা ভোটে ভরাডুবির পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক একে একে যোগ দেন মমতা বিরোধী শিবিরে। অনেককে চমকে দিয়ে সেই শিবিরে যোগ দেন মমতার বিশ্বস্ত অনুগামী মদন মিত্রও। তার পরেও এবার কি রং বদল করছেন সেই মদন?

মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে সম্মোধন করলেন মদন। তার পরক্ষণেই মমতার ফিরে আসার ডাক তিনি ফিরিয়ে দিলেন। বরং বলে দিলেন, কালীঘাটে আর ফিরতে চান না মদন মিত্র। ফিরলে, ফিরবে তাঁর লাশ। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়ে অপরাধ বোধে ভুগছেন কামারহাটির বিধায়ক?

গতকালই মদন মিত্র সংবাদমাধ্যমে বলেন, তৃণমূল কংগ্রেসের আলটিমেট নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিম্বল ছাড়া। তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্য়ায়-এই দুটি নাম সমার্থক। ঋতব্রত শিবিরের নাম উল্লেখ না করে মদন মিত্র বলেন, আমরা ষাঠ-এ আছি কিন্তু ব্যানারে-মুখে নেই। ইন্ডি জোটে কিন্তু আমাদের ডাকেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে। এটা মানতে হবে। এখন আজ যদি আমি বলি, কে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি চিনি না! এটা হয় না। আপনার পরিবেশ আমরা ভালো লাগছে না। আমরা আলাদাভাবে লড়াই করার চেষ্টা করব। ঠিক আছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ওই মন্তব্যের পরই একশো আশি ডিগ্রি ঘুরে ফেসবুকে তাঁর বক্তব্য নিয়ে সাফাই দিয়েছেন কামারহাটির বিধায়ক। মদন মিত্রের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যেতে চাইছেন? না, আমি ফিরব না। আমার লাশ ফিরবে। মাই ডেডবড়ি উইল গো। তার কারণ, আমি ব্যক্তিগতভাবে জানি, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা শ্রদ্ধা থাকতে পারে। কিন্তু উনি আমাকে ঘৃণা করেন। মনে প্রচণ্ড ঘৃণা মদন মিত্রদের নিয়ে। অপরাধটা কি জানানে? অপরাধটা হল, আমরা ওঁকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম।

আরও পড়ুন-বিধানসভায় নিশ্চিত ছিলেন না; পুরভোটেও কঠিন লড়াই মমতার, মেনে নিলেন সৌগত

 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মদন মিত্রের বক্তব্যকে ঘিরে বিভিন্ন জল্পনা তৈরি হচ্ছিল। একসময় বলেছিলেন তাঁর ভবিষ্যত খারাপ-ভূতের ভবিষ্যত। গতকাল তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেট নেত্রী। ওইসব মন্তব্য থেকে জল্পনা তৈরি হচ্ছিল, তাহলে কি মদন মিত্র শিবির বদল করতে চলেছেন?  কিন্তু গতকালই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে মদন মিত্র ঘোষণা করলেন, কালীঘাটে ফেরার কোনও প্রশ্ন নেই। মমতার ভূমিকার নিন্দা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়ষী প্রশংসা করেছেন। ফলে তাঁর বক্তব্যের মধ্যেই স্ববিরোধিতা স্পষ্ট।

মদন মিত্রের ওই মন্তব্য নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, উনি কোন সময় বলেছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কী বলছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, কখন বলছেন সেটাই গুরুত্বপূর্ণ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES