SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বিধানসভায় নিশ্চিত ছিলেন না; পুরভোটেও কঠিন লড়াই মমতার, মেনে নিলেন সৌগত

Saugata Roy: আসন্ন পুরভোটে মমতা তৃণমূলের অবস্থা যে ভালো নয় তা একপ্রকার স্বীকারই করে নিলেন দলের বর্ষীয়ান নেতা সৌগত রায়

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 24, 2026, 04:41 PM IST | Updated: Oct 24, 2026, 05:10 PM IST
Image Credit: মমতা বন্দ্যোপাধ্যায়
Join

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: আসন্ন পুরভোটে লড়াইটা অনেক কঠিন। এমনটাই বলছেন মমতা তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়। গত বিধানসভা ভোটের আগেও তৃণমূল জয় নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন না। কারণ তাঁর মনে হয়েছিল, বিজেপির ভোট প্রস্তুতি এবং যে বহু বিধায়ককে টিকিট দেওয়া হয়নি তার একটা প্রভাব পড়বেই। পুরভোটের আগেও তিনি মানছেন, এবারও পরিস্থিতি বেশ কঠিন।

মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবার পুরভোটে কি কোনও ছাপ ফেলতে পারবে? এনিয়ে সৌগত রায় বলেন, এনিয়ে কিছু বলতে পারব না। স্পেকুলেটিভ জবাব দেওয়ার কোনও মানে হয় না। যদি না মেলে সবাই বলবে, এই তো আপনি বলেছিলেন? মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নিশ্চয় লড়বে। সেই লড়াইয়ের কী ফল হবে তা এখনই বলা মুশকিল। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অনেকে মনে করতেন বা বলতেন যে তৃণমূলই সংখ্যাগরিষ্ঠতা পাবে। এটা যে হবে না তা আগে বোঝা যায়নি। বিজেপি নানাভাবে ভোট ম্যানেজমেন্টটা ভালো ভাবে করেছে। তার পরেও বলল ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে বলে মনে করি না। এইভাবে তৃণমূল থেকে এত লোক বেরিয়ে যাবে ও বিজেপির বি টিম হয়ে যাবে তাও আন্দাজ করা যায়নি। সুতরাং পরিস্থিতি খুবই কঠিন হয়েছে।

আরও পড়ুন-পুরভোটে NCPI-এর সঙ্গে জোট? অবস্থান স্পষ্ট করলেন সুকান্ত মজুমদার, কারা পাবেন টিকিট? কীভাবে প্রার্থী বাছাই?

কঠিন এই পরিস্থিতিতে পুর নির্বাচনে মমতা তৃণমূলের পক্ষে লড়াইটা কতটা সহজ হবে? সৌগত বলেন, মোটেই সহজ হবে না। লড়াই খুবই কঠিন হবে। দেখা যাক।

অনেকেই গত বিধানসভা নির্বাচনের আগে ধরে নিয়েছিল তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। কিন্তু আপনার অনুভব কী ছিল? সৌগত বলেন, খুব নিশ্চিত ছিলাম না। তবুও মনে হয়েছিল তৃণমূল কংগ্রেস হয়তো জিতে যাবে। সব ভোটের মধ্যেই একটা অনিশ্চয়তা থাকে। বুঝতে পারছিলাম,বিজেপি খুব প্রস্তুতি করছে। টাকা পয়সা কাজ লাগাচ্ছে। ইলেকশন কমিশন তাদের কথা মতো কাজ করছে। কিন্তু ভাবিনি বিজেপি ক্ষমতায় আসবে। নিশ্চিত ছিলাম না। অনেক প্রার্থী বদল করা হল। তখন আশঙ্কা হয়েছিল, এতে ভোটে প্রভাব পড়বে কিনা।

এনিয়ে বিজেপি মুখপাত্র দেবজিত্ সরকার বলেন, আমরা মানুষের কাছে পৌঁছব। দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহীদের বিরোধী। দিনের শেষে মানুষ বিচার করবেন কাকে ভোট দেবেন। উনি যা বলছেন তা পরাজিতের আগাম আর্তনাদ। এখন এসব বলছেন। তখন তো বলতেন, দেখে নেব। ৪ তারিখ বেলা বারোটার পর। উনি অনেক কথাই বলেন। বীরভূমের কথা ভুলে য়াচ্ছেন? প্রতি সপ্তাহে ৫০ লাখ টাকা লটারি পেতেন!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES