কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?
'আত্মপ্রচার করতে গিয়ে অন্য কর্মীদের বিপদের মুখে ফেলবেন না'।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'আত্মপ্রচার করতে গিয়ে অন্য কর্মীদের বিপদের মুখে ফেলবেন না'। পোষ্ট-বিতর্ক কুণাল ঘোষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, খপাত্র ছাড়া কেউ কেউ ফেসবুক এ এতটাই সক্রিয় হচ্ছে যাতে করে দলের ভেতরের খবর বাইরে ও পুলিশের কাছে চলে যাচ্ছে'। সূত্রের খবর তেমনই।
আরও পড়ুন: তথ্য সংস্কৃতি দফতরে 'যৌনাচার', জিরো FIR! অবশেষে মুখ খুললেন ব্রাত্য, কী বললেন?
কালীঘাটে 'গৃহযুদ্ধ'! ণাল ঘোষের পোস্টে দিনভর বিতর্ক। নিশানায় উপাসনা, প্রিয়াঙ্কা? জোর জল্পনা রাজনৈতিক মহলে। মমতা তৃণমূলের দাবি, ফেসবুক পোস্ট কুণাল যা নিয়ে সরব হয়েছিল, তাতেই এবার কার্যত শিলমোহর দিয়ে দিলেন নেত্রী মমতা।
কুণালের পোস্ট
গতকাল শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন কুণাল। তিনি লেখেন, 'অকারণ তেল মারা, নেম ড্রপিং, বড় নামের সঙ্গে জড়িয়ে পোস্ট, নির্দিষ্ট একটি ঠিকানা বা রাস্তা দেখিয়ে লাইব বা রিলস, সোশ্যাল মিডিয়ায় নাটক করতে গিয়ে সহকর্মীদের বিপদে ফেলা, পাডার ক্লাব বা পুজোতেও জড়িয়ে না থেকে নেতানেত্রীদের জয়ধ্বনিতে ভেসে থাকা, অকারণে রোজ মুখ দেখানো, এলাকার সংগঠনে কাজ না করে বিকেলে দেড় ঘন্টা জিন্দাবাদ সফর, ফেসবুকে লাইক বা ফলোয়ারের সংখ্যাকে জনপ্রিয়তার মাপকাঠি ভাবা, হাঁটা ছবি স্লো মোশনে চালিয়ে হিন্দি গানে ঝিং চ্যাক-আর জাস্ট নেওয়া যাচ্ছে না। কাজে ভুল হতে পারে, কিন্তু ভুলে পুনরাবৃত্তি আর ভুল লোকেদের মাত্রাছাড়া হইচই আবার আত্মঘাতী হয়ে উঠতে পারে। গদ্দারমুক্ত পরিবেশে অনেক বেশি দায়িত্বশীল হওয়ার অবকাশ আছে। পরিস্থিতি কঠিন, তবু মানুষ নেত্রীর সমর্থনে। বাংলাজুডে় বহুকর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া, কর্মচ্যুত হয়েও এখনও নেত্রীর অনুগামী। এই সময়ে অপরিণত, উদ্দেশ্যপ্রণোদিত কাজগুলি কাম্য নয়। বারবার বলে বুঝিয়ে না হলে, একটু কড়া ডোজ দরকার। কয়েকজনের জন্য সবার ক্ষতি বরদাস্ত নয়। জয় বাংলা'।
নিশানায় কি উপসনা-প্রিয়াঙ্কা?
কুণাল বলেন, 'একদমই না। নতুনরা কত উত্সাহ নিয়ে আসেন! কোনও একটা ঘটনায় হামলার মুখে পড়ে ওরা যখন ছিটকে গিয়েছিলে, তখন কীভাবে সুরক্ষিত রাখা যায়, ক্লাব ঘরে রেখে বাইরে থেকে তালাবন্ধ করে রাখা যায়, আমি নিজে এলাকা থেকে উদ্ধার করে এনেছি। ছোটদের উত্সাহ থাকে, আমি কথায় কথায় কারও ভুল ধরতে রাজি নই। তৃণমূল কংগ্রেসে যে কর্মীরা পাহাড় থেকে সাগর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে বিশ্বাস করে রয়েছেন। আমার মনে হয়, তারা সবাই একমত হবে'।
বেলেঘাটার বিধায়ক স্পষ্ট বক্তব্য, 'ফেসবুক বা ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া একশোবার দরকার, সময়ের দাবি। কিন্তু তার সঙ্গে দরকার হচ্ছে এলাকার সংগঠন,আমাদের সকলের একটা সামাজিক জীবন থাকবে, সবটাই যে রাজনীতি, তা নয়। সেটাও আমাদের পরিচিত। সেগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত। তার বদলে যদি শুধু গোটা বিষয়টা দাঁড়িয়ে যায়, জনসংযোগ মানে ভার্চুয়াল জনসংযোগ'।
পালটা উপসনা
এদিকে তৃণমূলের আইটি সেলের ইনচার্ড উপাসনা চৌধুরী বক্তব্য, 'প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা করে পয়েন্ট করে এনে, তারপর তাদের ভুলটা ধরিয়ে দেওয়া কুণালদা এবং আমাদের সকলের কর্তব্য। মুখপাত্র ছাড়া কেউ যদি কোনও কথা বলেন, সেই জায়গায় পা দিয়ে, তারপর কোনও সমস্যার মধ্যে আমাদের দলের কোনও কর্মী ফেঁসে যাক, সেটা আমরা আগেও চাইনি, আগামীদিনেও চাইব না'। সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার কথাটা বহুদিন আগে উল্লেখ করেছিলাম। সেই জিনিসটা এখনও হয়তো আমাদের আবার করতে হবে'।
বিজেপির কটাক্ষ
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিত্ সরকারের কটাক্ষ, 'তাড়াহুডো় শব্দটা ঠিক শোনেননি, ওটা অ্যান্টি হবে। ১৫ বছর ধরে অ্যান্টি সোশ্যালদের নিয়ে ঘর করলেন। অ্যান্টি সোশ্যালদের চাষ করলেন। এখন মনে হচ্ছে রুই-কাতলা বেরোবে! আপনারা চাষ করেছেন একেবারে সাপখোপের, সেখান থেকে রুই-কাতলা সরোবরে খেলে বেড়াবে! দলটাই তো নয়, এখন আর ভেবে লাভ কী হবে'!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)