• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /তথ্য সংস্কৃতি দফতরে 'যৌনাচার', জিরো FIR! অবশেষে মুখ খুললেন ব্রাত্য, কী বললেন?

তথ্য সংস্কৃতি দফতরে 'যৌনাচার', জিরো FIR! অবশেষে মুখ খুললেন ব্রাত্য, কী বললেন?

'আমি আইনি সহায়তা ইতিমধ্যেই নিয়েছে। আমি চাইছি, এটা তদন্ত হোক। কারা করল? কেন করল? এর প্রকৃত ছবি কী? সেটা বাইরে আসুক'।

Written ByTanumoy Ghosal
Published: Nov 21, 2026, 16:32 IST|Updated: Nov 21, 2026, 17:07 IST
joinshare
তথ্য সংস্কৃতি দফতরে 'যৌনাচার', জিরো FIR! অবশেষে মুখ খুললেন ব্রাত্য, কী বললেন?

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূল জমানায় তথ্য-সংস্কৃতি দফতরেও পিঠে 'সংস্কৃতি'! জি ২৪ ঘণ্টা লাগাতার খবরে ইন্দ্রনীল সেন ও ব্রাত্য় বসুর বিরুদ্ধে জিরো FIR। 'অভিযোগ যে কেউ করতে পারে, সেটা প্রমাণসাপেক্ষ', চাপের মুখে অবশেষে মুখ খুললেন ব্রাত্য বসু। বললেন, 'আইন, আমি তো কোর্টে যাচ্ছি। আমি চাইছি পূর্ণাঙ্গ তদন্ত হোক, আইন আদালতের উপরে আমরা সম্পূর্ণ ভরসা আছে'।

আরও পড়ুন: আরজি কর মামলার বড় খবর: আদালতে জমা পড়ছে তদন্তের ফাইনাল রিপোর্ট, কে আততায়ী? সামনে এল কোন মুখ? খুলছে রহস্যের জট?

'চিনি না, চোখে কখনও দেখিনি'

তৃণমূল জমানায় অন্যতম হেভিওয়েট মন্ত্রী ছিলেন ব্রাত্য়। তাঁর বিরুদ্ধে এবার তথ্য ও সংস্কৃতি দফতরে প্রাক্তন মহিলাদের কর্মীদের যৌন হেনস্থা অভিযোগ। ব্রাত্য়ের দাবি, 'আমাকে কেউ একটা খারাপ কথা বলতে গেলে, আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আমি খারাপ কথা বলেছি, কুপ্রস্তাব দিয়েছি। এখন কুপ্রস্তাব দিতে গেলে তো আমায় চিনতে হবে, চোখে দেখতে হবে। আমি যাকে চিনি না, চোখে কখনও দেখিনি'। তাঁর স্পষ্ট কথা, 'আমি আইনি সহায়তা ইতিমধ্যেই নিয়েছে। আমি চাইছি, এটা তদন্ত হোক। কারা করল? কেন করল? এর প্রকৃত ছবি কী? সেটা বাইরে আসুক'।

'ওই দফতরের মন্ত্রীই ছিলাম না কোনওদিন'

ব্রাত্য় বলেন, 'যখন এতজনের নাম, প্রায় ৪০-৫০ জন। সেখানে একজনকে টার্গেট করা হচ্ছে আলাদা করে, সেটা কেন। আমার কাছে পরিষ্কার নয়। যদি বলেন মন্ত্রী, আমি তো ওই দফতরের মন্ত্রীই ছিলাম না কোনওদিন। তাহলে যে দফতর আমার হাতে নেই, সেই দফতরে কী করে আমি প্রভাব খাটাতে পারি'।

পুলিসের কাছে ব্রাত্য ও ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তিন নির্যাতিতা। এরপর সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা এবং তদন্ত দাবিতে আরও একটি অভিযোগ করেন সমাজকর্মী রাজীব সরকার। সেই আবেদনের ভিত্তিতে তৃণমূল জমানার দুই মন্ত্রীর বিরুদ্ধে  জিরো এফআইআর (FIR) দায়ের করা হয়েছে বাগুইআটি থানায়।

বিস্ফোরক নির্যাতিতা

জি ২৪ ঘণ্টাকে নির্যাতিতা জানিয়েছেন, 'উনিশ সাল থেকে আমরা প্রথম লড়াইটা শুরু করি। মাননীয়ার কাছে বহুবার গিয়েছি, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। বাইরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। পরে একবার-দু'বার আমরা একেবারে সরাসরি আমরা মাননীয়াকে জানাই, চিঠি করি'। তাঁর অভিযোগ, 'এমন লবি ছিল যে, সেই চিঠি চলে আসে রবীন্দ্র সদনের বেলতলায় যেখানে নেক্সাসটা তৈরি হত। সেখানে আমাদের ডেকে রীতিমতো থ্রে কালচার চালানো হয়েছে'।

আরও পড়ুন: বেগুন ৭০-ধনেপাতা ২৫০ টাকা কেজি! আখভানের অভিশাপে পচছে শীতের সবজি, আকাশছোঁয়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের

নির্যাতিতা বলেন, 'আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সেটা জানাতে চাই প্রশাসনকে। প্লিজ, আমাদের মতো মানুষকে সহযোগিতা করুন। না হলে তো আমি তো আমার পরিবার পর্যন্ত, ওরা সব পাবে। ওরা খুন করাতে পারে, আমাদের নামে মিথ্য়া কেস দিতে পারে। আমার পরিবারের লোককে হেনস্থা করতে পারে। আমাদের কোনও রং নেই। আমরা কর্মী, খেটে খাওয়া কর্মী'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Bratya Basu