• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /বেগুন ৭০-ধনেপাতা ২৫০ টাকা কেজি! আখভানের অভিশাপে পচছে শীতের সবজি, আকাশছোঁয়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের

বেগুন ৭০-ধনেপাতা ২৫০ টাকা কেজি! আখভানের অভিশাপে পচছে শীতের সবজি, আকাশছোঁয়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের

Market Price Hike: জমিতে জল জমে ফসল পচে যাওয়ায় পচনের ভয়ে চাষিরা পাইকারি বাজারে ফুলকপি-বাঁধাকপি নামমাত্র দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে জোগান কমে যাওয়ায় এবং পরিবহন ব্যাহত হওয়ায় খুচরো বাজারে সবজির দাম ইতিমধ্যেই আকাশছোঁয়া হতে শুরু করেছে। গড়িয়াহাটসহ বিভিন্ন বাজারে আলু, পেঁয়াজ, বেগুন, ক্যাপসিকাম ও ধনেপাতার দাম রাতারাতি অনেকটাই বেড়ে মধ্যবিত্তের পকেটে চাপ সৃষ্টি করেছে।

Edited BySoumita Khan
Published: Nov 21, 2026, 09:38 IST|Updated: Nov 21, 2026, 12:24 IST
joinshare
বেগুন ৭০-ধনেপাতা ২৫০ টাকা কেজি! আখভানের অভিশাপে পচছে শীতের সবজি, আকাশছোঁয়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: ল্যান্ডফল ওড়িশায়, মূল প্রভাব বঙ্গে। খামখেয়ালি ঘূর্ণিঝড় আখভান এবার কি সরাসরি থাবা বসাবে মধ্যবিত্তের পকেটে? অগ্রহায়ণের অকাল বৃষ্টিতে পশ্চিমবঙ্গে ফসলের বড়সড় ক্ষতি হয়েছে। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজির দরে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সবজির দামে ইন্দ্রপতন

উৎপাদন ও পাইকারি বাজারে আপাতত কিছু সবজির দামে ইন্দ্রপতন। পূর্বস্থলী ও ভাঙড়ের মতো কৃষি নির্ভর এলাকাগুলোতে টানা বৃষ্টির কারণে জমিতে জল জমে শীতকালীন সবজি ও ফসল নষ্ট হচ্ছে। পচন ধরার ভয়ে চাষিরা দ্রুত ফুলকপি বাঁধাকপি জাতীয় জমি থেকে তুলে নামমাত্র দামে বিক্রি করে দেওয়ায় পাইকারি বাজারে ফুলকপি ও বাঁধাকপির দর একদিনের ব্যবধানে অর্ধেকেরও নীচে নেমে এসেছে।

খুচরো বাজারে মূল্যবৃদ্ধির শঙ্কা। পরিবহণ ব্যবস্থা ব্যাহত হওয়া এবং মাঠে ফসল নষ্ট হওয়ার ফলে আগামী দিনগুলোতে বাজারে সবজির জোগান কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে খুচরো বাজারে ক্যাপসিকাম প্রায় ৮০ টাকা কেজি। বিভিন্ন আনাজের দাম এমনিতেই বেশ চড়া। মরার উপর খাঁড়ার ঘা অর্থাৎ সরবরাহ কমলে দাম লাফিয়ে বাড়বে এমন আশঙ্কা অমূলক নয়।

আরও পড়ুন: ১১০ মিমি পর্যন্ত বৃষ্টির রক্তচক্ষু! তিন টুকরো নিম্নচাপ আখবানের দাপটে ভাসছে বাংলা, কবে কাটবে দুর্যোগ?

সবথেকে বেশি ক্ষতি আমন ধানে

সবথেকে বেশি ক্ষতি আমন ধানে। পাশাপাশি আলু ও পেঁয়াজের ক্ষতি। বৃষ্টির জলে ভিজে মাঠের পাকা আমন ধান, সদ্য রোপণ করা আলু এবং পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। জলে ভেজা পেঁয়াজ সংরক্ষণ করা কঠিন হওয়ায় এর জোগান ও দামেও সরাসরি প্রভাব পড়ছে। পশ্চিমবঙ্গ পিঁয়াজ উৎপাদনে স্বনির্ভর নয়। মূলত মহারাষ্ট্রের নাসিক এবং উত্তরপ্রদেশ থেকে পিঁয়াজ এনে এই রাজ্যের বিভিন্ন সবজি মন্ডিতে মজুদ রাখা হয়। ফলে রাজ্যে পিয়াজের দাম বৃদ্ধির আশঙ্কা আছে ষোলো আনা।

নষ্ট শীতের টন টন সবজি

শুধু দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরেই বিঘের পর বিঘে জমিতে পচে নষ্ট হওয়ার উপক্রম শীতের টন টন সবজি। বিভিন্ন রকম শাক, কাঁচালঙ্কা ক্যাপসিকাম, আলু, মুলো, গাজর, বেগুন ও টোম্যাটো চাষের জমিতে শোচনীয় দশা। কোনওক্রমে যেটুকু সবজি বৃষ্টি আসার আগে কৃষক মান্ডিতে তোলা গেছে আসন্ন শীতের বাজারে তার অগ্নিমূল্য হতে চলেছে।

রাতারাতি মূল্যবৃদ্ধি

গড়িয়াহাট বাজারে আজ সবজির দাম

চন্দ্রমুখী ২২ থেকে বেড়ে ২৫

জ্যোতি ১৬ থেকে বেড়ে ১৭

পিঁয়াজ ৫০ থেকে বেড়ে ৭০

বেগুন ৭০ থেকে বেড়ে ১০০

আরও পড়ুন: আকভানের দাপটে ব্যাপক শস্যহানি! জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর, জেলাশাসকদের থেকে রিপোর্ট তলব- ফসলের ক্ষতিতে ফোন করুন এই নাম্বারে

ফুলকপি ২৫-৩০ ছিল। বেড়ে ৪০-৫০ (প্রতি পিস)

বাঁধাকপি ৪০ থেকে বেড়ে ৬০

ক্যাপসিকাম ৮০ থেকে বেড়ে ১০০

টম্যাটো ৩০ থেকে বেড়ে ৪০

ধনেপাতা গতকাল ১০০ টাকা কেজি, আজ আড়াইশো টাকা কেজি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather Update
Price Hike