শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: 'কালারফুল' মদন মিত্রের রাজনীতির 'ভুতের ভবিষ্যত'। বঙ্গ রাজনীতিতে ক্রমশ একা হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কি রাজনৈতিক সন্ন্যাসের পথে একদা তাঁর বিশ্বস্ত সঙ্গী, বর্তমানে কামারহাটি বিধায়ক? জল্পনা উসকে দিলেন তিনি নিজেই।
মদনের স্পষ্ট কথা, 'আমার রাজনৈতিক ভবিষ্যত্ ভুতের ভবিষ্যত্। এই যে বারবার সবাই বলছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে মুখ দেখিয়ে আমরা জিতে এসেছি। আমি অস্বীকার করছি না, ঠিক। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে আমাদের সবাইকে দেখে জিতে এসেছেন। একা তো তিনি জিতে আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভাবতে হবে কেন এমন হল'?
মমতা তৃণমূলের নেতা কুণাল ঘোষের পালটা কটাক্ষ, 'মদনদার তো ইডি চিঠি, থানার ফোন, কামারহাটির পাথর, এর উপরে দাঁড়িয়ে মদনদার রাজনৈতিক বক্তব্যগুলি নির্ভর করে। কামারহাটি পাথরের উপরে দাঁড়িয়ে আজকে বক্তব্যটা হয়েছে। ইডির চিঠি এলে বক্তব্য পালটে যাবে। পুলিসের ফোন এলে আরেকরকম হবে। ফলে মদনদার রাজনৈতিক বক্তব্য় আমি কী করে উত্তর দেব'।
বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রশ্ন, 'এতদিন অর্ধামিক রাজনীতি করেছেন কেন? আজকে এই দিনটা দেখতে হচ্ছে কেন'? তাঁর সাফ কথা, আমি তো ধন্য়বাদ দেব, এই পরিস্থিতিতেও তৃণমূলের হয়ে জিতে এসেছেন, মানুষ স্বীকার করেছে। রাজনীতিতে যদি সেবা হিসেবে নিয়ে থাকেন, তাহলে করুন। খালি ক্ষমতা ভোগ করার জন্য রাজনীতি করলে এই অবস্থাই হবে'।
রুদ্রনীল ঘোষের মতে, 'তিনি(মদন মিত্র) একজন রাজনৈতিক চরিত্র। তাঁর কাছ থেকে যেসমস্ত কথাবার্তা আসছে, তাতে কিন্তু তৃণমৃলীয় যে পরিস্থিতি সম্পর্ক মনোভাবে নেতিবাচক হয়ে যাওয়া ব্যক্ত হচ্ছে। এই ধরণের কথা রাজ্য রাজনীতিতে উদ্বেগ তৈরি করবে এবং করছে। যেধরণের ব্যক্তি আক্রমণ একে অপরের উপর ওই দলে, একে অপরকে অসম্মান করা, মনে হয় সেধরণের ঘটনার বহিঃপ্রকাশ'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)