• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /অর্ণবের থাবা বাংলায়? কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়বৃষ্টি

অর্ণবের থাবা বাংলায়? কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়বৃষ্টি

Bengal Weather Update: বাতাসের গতি হতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায়। এনিয়ে জারি হয়েছে হলুদ সতর্কতা

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 27, 2026, 03:27 PM IST|Updated: Oct 27, 2026, 04:47 PM IST
joinshare
অর্ণবের থাবা বাংলায়? কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়বৃষ্টি
Image Credit: কলকাতায় বৃষ্টি

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: ঘূর্ণিঝড় অর্ণব-এর আতঙ্কে কাঁপছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের একটি বিরাট অংশ। অর্ণবের ল্যান্ডফল হবে অন্ধ্রপ্রদেশে। তার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে ওড়িশার পুরী-সহ একাধিক জেলায়। ইতিমধ্যেই পুরীতে আকাশ কালো করে ভারী বৃষ্টি শুরু হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দক্ষিণ ওড়িশায় আগাম সতর্কতা নেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুদিনের জন্য স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। এবার কলকাতাতেও ধেয়ে আসছে বৃষ্টি।  

আলিপুর আবহাওয়া দফতরের খবর, আগামী ২-৩ ঘণ্টা কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় ধয়ে আসছে বৃষ্টি। ওইসব জেলার কিছু অংশে হালা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে দমকা বাতাস। বাতাসের গতি হতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায়। এনিয়ে জারি হয়েছে হলুদ  সতর্কতা।

প্রবল বর্ষণের আশঙ্কায় ওড়িশায় ৬ জেলায় জারি হয়েছে সতর্কতা। দক্ষিণ ওড়িশার গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরি-সহ একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ওড়িশা সরকার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণ ওড়িশার একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা।

আরও পড়ুন-'অর্ণব'কে ধাক্কা মেরে পূর্বে সরানোর জন্য জম্মু কাশ্মীর-লাদাখ সীমান্তে ঢুকে পড়েছে পশ্চিমি ঝঞ্ঝা

এদিকে, অর্ণব-কে পূর্ব দিকে সরিয়ে দিতে জম্মু কাশ্মীর-লাদাখ সীমান্তে ঢুকে পড়েছে একটি পশ্চিমি ঝঞ্ঝা। তবে ঘূর্ণিঝড় 'অর্ণব' ইতিমধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘণ্টায় ২৩ কিমি বেগে উপকূলের দিকে এগোচ্ছে ঝড়।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অর্ণব পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোবে, তারপর উত্তরপশ্চিম দিকে বাঁক নিয়ে ২৮ অক্টোবর দুপুরের মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে ইয়ানামের কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। তখন ঝড়ের গতিবেগ থাকবে ১১৫-১২৫ কিমি। এর জেরে ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
cyclone