SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পাশে শতরূপ ঘোষ, যাদবপুরে সিপিএমের বুকস্টলে কুণাল ঘোষ!

Kunal Ghosh: 'যাদবপুরে সিপিএমের বই স্টলে গেছিলাম। বিমান বসুকে নিয়ে সংকলন ' আমাদের চেয়ারম্যান' সহ কিছু বই আমরা কিনেছি। বইটি আমি অন্য জায়গা থেকেও কিনতে পারতাম। কিন্তু যেহেতু ওই স্টলটি ভাঙার চক্রান্ত হয়েছে, তার প্রতিবাদে ওখান থেকেই কিনেছি।

Written By Tanumoy Ghosal
Published: Oct 18, 2026, 09:56 PM IST | Updated: Oct 18, 2026, 10:00 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাশে শতরূপ ঘোষ। এবার পুজোয় যাদবপুরে সিপিএমে বুক স্টলে কুণাল ঘোষ! ফেসবুকে ছবি পোস্টে করে বেলেঘাটার বিধায়ক লিখলেন, 'সিপিএমের সঙ্গে আমাদের মতপার্থক্য ছিল, আছে, থাকবে। কিন্তু সময়ের দাবি, কিছু অধিকার রক্ষার প্রশ্নে ইস্যুভিত্তিক সহমত দরকার'।

আরও পড়ুন:  'এটা দোষারোপের সময় নয়', চোরবাগান বিপর্যয়ে মমতা-তৃণমূল ও বামেদের বিঁধে বড় বার্তা ঋতব্রতের

ফেসবুক পোস্টে কুণাল লিখেছেন,  'যাদবপুরে সিপিএমের বই স্টলে গেছিলাম। বিমান বসুকে নিয়ে সংকলন ' আমাদের চেয়ারম্যান' সহ কিছু বই আমরা কিনেছি। ছিল সুদীপ সেনগুপ্ত, শতরূপ ঘোষ প্রমুখ। বইটি আমি অন্য জায়গা থেকেও কিনতে পারতাম। কিন্তু যেহেতু ওই স্টলটি ভাঙার চক্রান্ত হয়েছে, তার প্রতিবাদে ওখান থেকেই কিনেছি। সুদীপ পুরনো পরিচিত। আগে ওর স্টলে বহুবার গেছি। মার্কসবাদী সাহিত্য, অন্য ভালো বইও থাকে। গত দুএকবছর যাওয়া হয়নি। এবার বুকস্টল ভাঙতে বুলডোজার নামানোর প্রতিবাদে গেলাম'।

আরও পড়ুন:  চোরবাগানে কীভাবে মৃত্যু ১৯ জনের? ময়নাতদন্তের রিপোর্টে আসল কারণ

দুর্গাপুজোর সময়ে প্রত্য়েকবারই শহরের বিভিন্ন জায়গায় বুকস্টল করে বামেরা।  বদলের বাংলায় বামেদের সেই বুকস্টল নিয়ে অশান্তি। গতকাল, শনিবার সন্ধ্যায় যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে সিপিএমে এই বুকস্টলে রীতিমতো বুলডোজার নিয়ে হাজির হয় পুলিস। সিপিএম সূত্রে খবর, পুলিস বলে যাদবপুর  ৮বি বাসস্ট্যান্ডে ওই বুকস্টলে পারমিশন নেই। বুকস্টলটি চালাতে দেওয়া যাবে না। এরপরই শুরু হয় বচসা। শেষপর্যন্ত স্টলের সামনে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইতে দেখা যায় বাম কর্মী-সমর্থকদের।

এদিকে বনগাঁয় সিপিএমের বুকস্টল নিয়ে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। বুকস্টল করার অনুমতি দিয়েছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ। কিন্তু সেই কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পুলিসের অনুমতি না থাকলে স্টল করা যাবে না। আগামী ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES