ক্লাস নাইনের ছাত্রকে ছুরির কোপ সহপাঠীর! রক্তারক্তি কাণ্ড সাউথ পয়েন্টে
কলকাতায় অন্যতম নামী স্কুল সাউথ পয়েন্ট। সেই স্কুলেই ভয়ংকর কাণ্ড।
পিয়ালী মিত্র: খাস কলকাতায় এক নামী স্কুলে রক্তারক্তি কাণ্ড, তাও আবার বই নিয়ে। অভিযোগ, ক্লাস নাইনে এক ছাত্রী ছুরি দিয়ে কুপিয়েছে তারই এক সহপাঠী। আহত ওই পড়ুয়া ভর্তি হাসপাতালে। শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ঘড়িতে তখন সাড়ে বারোটা। দুপুরে হঠাত্ ক্লাস নাইনের ওই ছাত্রকে ছুরি দিয়ে কোপাতে থাকে তারই এক সহপাঠী। এরপর রীতিমতো রক্তাক্ত অবস্থায় আক্রান্ত ছাত্রকে নিয়ে যাওয়া হয় বাইপাসে ধারে একটি হাসপাতালে। সেখানেই চিকিত্সা চলছে তার।
কী কারণে এই হামলা? স্কুল সূত্রে খবর, গতকাল মঙ্গলবার আক্রান্তের বই ছিঁড়ে দিয়েছিল অভিযুক্ত। ক্লাস টিচারের কাছে অভিযোগ করার কারণেই এই হামলা। প্যান্টের পকেটে ছুরি নিয়ে স্কুলে এসেছিল অভিযুক্ত পড়ুয়া। ঘটনার খবর পেয়ে পুলিশ সাউথ পয়েন্ট স্কুলে পৌঁছয় গড়িয়াহাট থানার। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত নাবালক, সেইমতো আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)