• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /কলকাতা পুরসভার বড় সিদ্ধান্ত: বকেয়া সম্পত্তি করে মিলবে ১০০% পর্যন্ত ছাড়, চালু হল নতুন ওয়েভার স্কিম

কলকাতা পুরসভার বড় সিদ্ধান্ত: বকেয়া সম্পত্তি করে মিলবে ১০০% পর্যন্ত ছাড়, চালু হল নতুন ওয়েভার স্কিম

Kolkata Property Tax: কলকাতা পুরসভার তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, এই ওয়েভার স্কিমে ছাড়ের পূর্ণ সুবিধা পেতে প্রথম ৬ মাসের মধ্যে আবেদন করতে হবে। প্রথম ৬ মাসের মধ্যে আবেদন করে কর মিটিয়ে দিলে সুদ ও জরিমানায় সর্বোচ্চ পরিমাণ ছাড় পাওয়া যাবে। পরবর্তী সময়ে এই ছাড়ের পরিমাণ পরিবর্তিত হয়ে যেতে পারে।

Written BySudeshna Paul Saha
Published: Sep 30, 2026, 01:00 PM IST|Updated: Oct 05, 2026, 02:33 PM IST
joinshare
কলকাতা পুরসভার বড় সিদ্ধান্ত: বকেয়া সম্পত্তি করে মিলবে ১০০% পর্যন্ত ছাড়, চালু হল নতুন ওয়েভার স্কিম
Image Credit: সম্পত্তি করে বিরাট ছাড় ঘোষণা কলকাতা পুরসভার

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা পুরসভা এলাকার করদাতাদের জন্য বড় স্বস্তির খবর। পুরসভার রাজস্ব বৃদ্ধি করার পাশাপাশি করদাতাদের দীর্ঘদিনের বকেয়া করের আর্থিক বোঝা লাঘব করতে বিশেষ ছাড় সংক্রান্ত স্কিম চালু করল কলকাতা পুরসভা। ‘ইনসেন্টিভ ওয়েভার অফ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি টু দ্য প্রপার্টি ট্যাক্স পেয়ার্স স্কিম ২০২৬’ নামক এই স্কিমের মাধ্যমে বকেয়া সম্পত্তি করের ওপর জমা হওয়া বিপুল অঙ্কের সুদ ও জরিমানায় মোটা অঙ্কের ছাড় পাবেন শহরের করদাতারা।

কলকাতা শহরজুড়ে বহু আবাসন, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সরকারি ভবনের দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সম্পত্তি কর বকেয়া পড়ে রয়েছে। একদিকে উচ্চ হারে জরিমানা ও সুদের কারণে অনেক করদাতা-ই এককালীন বকেয়া মেটাতে সমস্যায় পড়ছিলেন, অন্যদিকে পুরসভাও তার কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছিল না। এই সমস্যার সমাধানে এবং করদাতাদের দ্রুত কর পরিশোধে উৎসাহিত করতেই এই বিশেষ 'ওয়েভার স্কিম' বা ছাড়ের পরিকল্পনা গ্রহণ করেছে কলকাতা পুরসভা।

নতুন স্কিম চালুর প্রথম ৬ মাসে করদাতাদের জন্য আকর্ষনীয় ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম ৬ মাসেই ছাড়ের মাত্রা সবচেয়ে বেশি। কত হারে ছাড়? সাধারণ নাগরিকরা তাঁদের বসতবাড়ির বকেয়া কর মেটানোর ক্ষেত্রে সুদ ও জরিমানার উপর সরাসরি ১০০% ছাড় বা সম্পূর্ণ মুকুবের সুবিধা পাবেন। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন PSU নিয়ন্ত্রণাধীন সম্পত্তিগুলোর ক্ষেত্রেও বকেয়া করের ক্ষেত্রে সুদ ও জরিমানায় ১০০% ছাড় কার্যকর হবে। বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভবন ও সম্পত্তিগুলোর ক্ষেত্রেও নিয়ম ও শর্তসাপেক্ষে বকেয়া করে বড় ধরনের ছাড় পাওয়া যাবে।

পুরসভার তরফে জানানো হয়েছে, এই ওয়েভার স্কিমের পূর্ণ সুবিধা পেতে প্রথম ৬ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে কর মিটিয়ে দিলে সর্বোচ্চ পরিমাণ ছাড় পাওয়া সম্ভব হবে। পরবর্তী সময়ে এই ছাড়ের পরিমাণ পরিবর্তিত হতে পারে। তাই করদাতাদের বিলম্ব না করে দ্রুত এই সুযোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুরসভার তরফে।

এখন নতুন এই স্কিমের মাধ্যমে সুদ ও জরিমানা মকুব হয়ে যাওয়ায়, কলকাতা পুরসভা বিপুল পরিমাণ বকেয়া মূল কর আদায়ে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন করদাতারা দীর্ঘদিনের আইনি ও আর্থিক জটিলতা থেকে মুক্তি পাবেন, তেমনই অন্যদিকে মূল কর আদায়ে পুরসভার ভাঁড়ারও সমৃদ্ধ হবে— যা শহরের পরিকাঠামো উন্নয়ন ও নাগরিক পরিষেবা আরও উন্নত করতে সাহায্য করবে বলে আশা পুর প্রশাসনের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata News