• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /Exclusive: ছোট লালবাড়ি দখলে বিজেপির তারকা চমক! প্রার্থী তালিকায় ৩ চেনা মুখ? তুঙ্গে জল্পনা

Exclusive: ছোট লালবাড়ি দখলে বিজেপির তারকা চমক! প্রার্থী তালিকায় ৩ চেনা মুখ? তুঙ্গে জল্পনা

Kolkata Municipal Corporation Election: রাজনৈতিক মহলের মতে, কলকাতার মাটিতে সংগঠন মজবুত করতে এবং প্রচারে বাড়তি মাইলেজ পেতে তারকা প্রার্থীদের উপর ভরসা রাখতে পারে গেরুয়া শিবির। তবে শেষমেশ কলকাতা পুরভোটে পদ্মের প্রার্থী কারা হন, সেদিকেই নজর সবার।

Written BySoumita Khan
Published: Oct 17, 2026, 11:19 AM IST|Updated: Oct 17, 2026, 01:03 PM IST
joinshare
Exclusive: ছোট লালবাড়ি দখলে বিজেপির তারকা চমক! প্রার্থী তালিকায় ৩ চেনা মুখ? তুঙ্গে জল্পনা

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রবীর চক্রবর্তী: পুজো শেষ হলেই কলকাতা পুরসভা নির্বাচন। যত পুরভোট এগিয়ে আসছে, ততই প্রার্থী তালিকা নিয়ে জল্পনা তুঙ্গে। আর সেই জল্পনাতেই এবার উঠে আসছে তিনটি পরিচিত নাম-  জুঁই বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা বিশ্বাস। বিধানসভার পর যদি কোনও রাজনৈতিক দলের টার্গেট থাকে সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশন জেতা। সুতরাং, এই ছোট লালবাড়ির দখল পুজোর পরেই ভোট।

সূত্রের খবর, কলকাতা পুরভোটে তারকা মুখ আনতে চাইছে বিজেপি। যদিও বিজেপির তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।  রাজনৈতিক মহলের মতে, কলকাতার মাটিতে সংগঠন মজবুত করতে এবং প্রচারে বাড়তি মাইলেজ পেতে তারকা প্রার্থীদের উপর ভরসা রাখতে পারে গেরুয়া শিবির।

২০২২ সালে পুরভোটের নির্বাচনে লড়াই ছিল শুধুমাত্র তিনটে দলের বাম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির। কিন্তু এবারে ভোটের ময়দানে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে একাধিক রাজনৈতিক দল। বিজেপির পাশাপাশি লড়াইয়ে রয়েছে কংগ্রেস এবং এনসিপিআই। এছাড়া তৃণমূল কংগ্রেসও দুই ভাগে বিভক্ত হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন: অমিত শাহের নিরাপত্তায় কলকাতায় 'নো ড্রোন জোন', উড়বে না বেলুন-ছোট বিমানও

এরই মধ্যে প্রার্থী নিয়ে প্রায় প্রতিটি দলেই আলোচনা শুরু হয়ে গেছে। শাসক দল বিজেপি সেই আলোচনায় আরও অনেকটাই এগিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। গত বোর্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর যারা ইতোমধ্যে ছিলেন , তাঁদের অনেকেই কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। আবার অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন।

জল্পনা যে, যাঁরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁরা বিজেপির টিকিট পেতে পারেন। তাদের সম্ভাবনায় কয়েকটা নাম—যার মধ্যে দেবলীনা বিশ্বাস, জুঁই বিশ্বাস রয়েছে, অনন্যা বন্দ্যোপাধ্যায়। এই নামগুলি সরাসরি না এনসিপিআই, না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল- কোনও দলই নয়, একদম সরাসরি তারা বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াতে পারেন কলকাতা কর্পোরেশনের নির্বাচনে।

তবে শেষ মুহূর্তে হয়তো চূড়ান্ত তালিকায় পরিবর্তনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আপাতত এই তিন চেনা মুখকে ঘিরেই কলকাতার রাজনৈতিক মহলে জোর চর্চা ও জল্পনা জারি রয়েছে।

আরও পড়ুন: প্যান্ডেল হপারদের বিরাট স্বস্তি! পুজোয় সারারাত চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata News