SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

প্যান্ডেল হপারদের বিরাট স্বস্তি! পুজোয় সারারাত চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি

Kolkata Metro: পুজোয় যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। ভিড় সামলা দুপুর ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত সারা রাত চলবে মেট্রো। বিজয়া দশমীতে মেট্রো পরিষেবা চালু থাকবে দুপুর ১টা থেকে রাত ১০:৩০ পর্যন্ত।

Written By Soumita Khan
Published: Oct 17, 2026, 07:50 AM IST | Updated: Oct 17, 2026, 08:05 AM IST
Join

অয়ন ঘোষাল: পুজোয় মেট্রো যাত্রীদের জন্য সুখবর। ভিড় সামলাতে এবং যাত্রীদের সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষের বিশেষ সময়সূচি। ব্লু এবং গ্রিন লাইন সময়সূচি।

সপ্তমী, অষ্টমী ও নবমী (১৭ থেকে ২০ অক্টোবর): দুপুর ১:০০ টা থেকে শুরু করে রাতভর অর্থাৎ ভোর ৪:০০ টা পর্যন্ত চলবে।

বিজয়া দশমী (২১ অক্টোবর): দুপুর ১ টা থেকে রাত ১০:৩০ মিনিট পর্যন্ত বিশেষ ট্রেন চলাচল করবে।

অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া-বেলেঘাটা): সপ্তমী থেকে দশমী (১৭ থেকে ২১ অক্টোবর) পর্যন্ত এই লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

আরও পড়ুন: বাল্মীকি থেকে কৃত্তিবাস, তুলসীদাস থেকে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রামকথাকেই সেরার শিরোপা 'মহাপুজো সেরা বারোয়ারি'র

কোন স্টেশনে কোন ঠাকুর? (প্যান্ডেল গাইড)

কালীঘাট স্টেশন: চেতলা অগ্রণী চেতলা সেন্ট্রাল রোড, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, ৬৬ পল্লী।

রবীন্দ্র সরোবর / যতীন দাস পার্ক স্টেশন: ম্যাডক্স স্কয়ার, দেশপ্রিয় পার্ক, সিংহী পার্ক, একডালিয়া এভারগ্রিন।

এসপ্ল্যানেড স্টেশন (গ্রিন ও ব্লু লাইন ইন্টারচেঞ্জ): সেন্ট্রাল অ্যাভিনিউ ও ধর্মতলা অঞ্চলের পুজো।

এম জি রোড / সেন্ট্রাল স্টেশন: মহম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার।

শোভাবাজার সুতানুটি স্টেশন: শোভাবাজার রাজবাড়ি, আহিরিটোলা সর্বজনীন, কুমোরটুলি পার্ক।

উল্লেখ্য, অন্যদিকে মেট্রোয় কিউআর কোড স্ক্যানার টিকিট। স্টেশনের দেওয়ালে লাগানো আছে QR কোড স্ক্যানার। মেট্রো কর্তৃপক্ষের অনুমান, পুজোয় দৈনিক যাত্রীদের তুলনায় ৩ গুণ যাত্রী বাড়তে চলেছে। সেই যাত্রীরা অনিয়মিত হওয়ার স্বাভাবিকভাবেই তাঁদের কাছে স্মার্ট কার্ড থাকবে না। তাই তাঁদের সুবিধার্থে স্টেশনের নানা প্রান্তে লাগানো আছে QR কোড স্টিকার। সেই কোড স্ক্যান করে টিকিট ডাউনলোড করতে নিতে পারবেন যাত্রীরা।

আরও পড়ুন: CBI আবেদনে পুজোর মধ্যেই বাতিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন? বড় খবর

স্মার্ট গেটে সেন্সর স্ক্যানার সেই টিকিট অ্যাকসেপ্ট করে সয়ংক্রিয় গেট খুলে দেবে। ইউপিআই অ্যাপের মাধ্যমে QR কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে। এসপ্ল্যানেড, দমদম, দক্ষিণেশ্বর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, কালীঘাট, শোভাবাজার সুতানুটি, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, সেক্টর ফাইভ, নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই সুবিধা মিলবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES