SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ইঞ্জেকশন দিতেই শকে মৃত্যু! কলকাতা মেডিক্যালে শিশুমৃত্য়ুর ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

Calcutta Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে ১১ বছরের শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ভুল ইনজেকশনের অভিযোগে তদন্ত কমিটি গঠন। দোষীদের কড়া শাস্তির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 26, 2026, 06:04 PM IST | Updated: Oct 26, 2026, 06:13 PM IST
Join

অয়ন শর্মা: কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে শিশুমৃত্যুর ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন। চার সদস্য তদন্ত কমিটি গঠন। তদন্ত কমিটিতে রাখা হয়েছে শিশুরোগ বিশেষজ্ঞ, কার্ডিয়লজি, মেডিসিন, সার্জারির মোট ৪ জন চিকিৎসককে। জরুরি ভিত্তিতে কলকাতা মেডিক্যাল কলেজের প্রিন্সিপালকে রিপোর্ট জমা করতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। শিশুরোগ বিভাগের অধ্যাপক রাকেশ মণ্ডলের নেতৃত্বে কমিটিতে রয়েছেন শিশুসার্জারি বিভাগের প্রধান সুজয় মৈত্র, কার্ডিয়োলজি বিভাগের ইমরান আহমেদ‌ এবং মেডিসিনের বিভাগের ডাক্তার সঞ্জয় মণ্ডল।

রবিবার নাবালকের মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ ও বউবাজার থানায় অভিযোগে দায়ের মৃতের পরিবারের। দোষ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। পরিবারের অভিযোগ, ইঞ্জেকশন দিতেই মৃত্যু ঘটে নাবালকের! ভুল ইঞ্জেকশন দেওয়াতেই মৃত্য়ু হয় পবন যাদব নামে ১১ বছরের ওই নাবালকের।

বাড়ি হাওড়ার বি গার্ডেন। কলেজ স্ট্রিটে মামার বাড়িতে এসেছিল পবন। জানা গিয়েছে, হঠাত্‍ পেটে ব্যথা‌ নিয়ে রবিবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজে ও হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় ওই নাবালককে। অভিযোগ, এরপর পরিবারের অনুমতি ছাড়াই ইঞ্জেকশন দেওয়া হয় ওই নাবালককে। যার কিছুক্ষণ পরই রীতিমতো ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে। কেন পরিবারের অনুমতি ছাড়া ইঞ্জেকশন দেওয়া হল, প্রশ্ন তুলেছেন মৃত নাবালকের মা।

ওদিকে জুনিয়র ডাক্তারদের ব্যাখ্যা, ইঞ্জেকশন দেওয়ার পর শকেই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে ওই নাবালকের। চিকিৎসকদের একাংশের দাবি, ওই শিশুর উপসর্গে র‌্যান্টাক আইএম ইঞ্জেকশন দেওয়ার ঘটনা স্বাভাবিক। কিন্তু সেই ইঞ্জেকশন দেওয়ার পর‌ই শকে চলে যায় রোগী। যা থেকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আর তার জেরেই মৃত্যু হয় ওই নাবালকের। এখন এই ঘটনায় তদন্ত কমিটি কী রিপোর্ট দেয়, সেটাই দেখার।

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন,"ময়নাতদন্ত এবং তদন্ত ও অনুসন্ধানে যে যে দোষী ধরা পড়বে, তাদের কাউকে রেয়াত করা হবে না। যে দোষী বেরোবে, তাকে আইনসম্মত শাস্তি দেওয়া হবে।"

আরও পড়ুন, ১.৫৯ লাখ নাম অনিশ্চিত! পুরভোট পিছনোর দাবি বিরোধীদের, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি

আরও পড়ুন, চোরবাগান কাণ্ডে তলব শিল্পী সুশান্ত শিবানী পালকে, বিপর্যয়ের ঘটনায় মণ্ডপ প্রসঙ্গে তাঁর স্পষ্ট কথা একটাই

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES