কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?
ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার কথাটা বহুদিন আগে উল্লেখ করেছিলাম। সেই জিনিসটা এখনও হয়তো আমাদের আবার করতে হবে'। ইঙ্গিতপূর্ণ মন্তব্য উপাসনার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'পাড়ায় সংগঠন দুর্বল, সোশ্যাল মিডিয়ায় প্রচারের ঝড়', কুণাল ঘোষের পোস্টে নয়া বিতর্ক। নিশানায় উপাসনা, প্রিয়াঙ্কা? জোর জল্পনা রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: তথ্য সংস্কৃতি দফতরে 'যৌনাচার', জিরো FIR! অবশেষে মুখ খুললেন ব্রাত্য, কী বললেন?
কুণালের পোস্টে নিশানায় কারা?
গতকাল শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন কুণাল। তিনি লেখেন, 'অকারণ তেল মারা, নেম ড্রপিং, বড় নামের সঙ্গে জড়িয়ে পোস্ট, নির্দিষ্ট একটি ঠিকানা বা রাস্তা দেখিয়ে লাইব বা রিলস, সোশ্যাল মিডিয়ায় নাটক করতে গিয়ে সহকর্মীদের বিপদে ফেলা, পাডার ক্লাব বা পুজোতেও জড়িয়ে না থেকে নেতানেত্রীদের জয়ধ্বনিতে ভেসে থাকা, অকারণে রোজ মুখ দেখানো, এলাকার সংগঠনে কাজ না করে বিকেলে দেড় ঘন্টা জিন্দাবাদ সফর, ফেসবুকে লাইক বা ফলোয়ারের সংখ্যাকে জনপ্রিয়তার মাপকাঠি ভাবা, হাঁটা ছবি স্লো মোশনে চালিয়ে হিন্দি গানে ঝিং চ্যাক-আর জাস্ট নেওয়া যাচ্ছে না। কাজে ভুল হতে পারে, কিন্তু ভুলে পুনরাবৃত্তি আর ভুল লোকেদের মাত্রাছাড়া হইচই আবার আত্মঘাতী হয়ে উঠতে পারে। গদ্দারমুক্ত পরিবেশে অনেক বেশি দায়িত্বশীল হওয়ার অবকাশ আছে। পরিস্থিতি কঠিন, তবু মানুষ নেত্রীর সমর্থনে। বাংলাজুডে় বহুকর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া, কর্মচ্যুত হয়েও এখনও নেত্রীর অনুগামী। এই সময়ে অপরিণত, উদ্দেশ্যপ্রণোদিত কাজগুলি কাম্য নয়। বারবার বলে বুঝিয়ে না হলে, একটু কড়া ডোজ দরকার। কয়েকজনের জন্য সবার ক্ষতি বরদাস্ত নয়। জয় বাংলা'।
কুণালের পোস্টে বিতর্ক
কুণালের এই পোস্ট ঘিরেই এখন বিতর্ক তুঙ্গে। বেলেঘাটার বিধায়ক স্পষ্ট বক্তব্য, 'ফেসবুক বা ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া একশোবার দরকার, সময়ের দাবি। কিন্তু তার সঙ্গে দরকার হচ্ছে এলাকার সংগঠন,আমাদের সকলের একটা সামাজিক জীবন থাকবে, সবটাই যে রাজনীতি, তা নয়। সেটাও আমাদের পরিচিত। সেগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত। তার বদলে যদি শুধু গোটা বিষয়টা দাঁড়িয়ে যায়, জনসংযোগ মানে ভার্চুয়াল জনসংযোগ'।
টার্গেট কি উপসনারা? মানতে রাজি নন কুণাল। তিনি বলেন, 'একদমই না। নতুনরা কত উত্সাহ নিয়ে আসেন! কোনও একটা ঘটনায় হামলার মুখে পড়ে ওরা যখন ছিটকে গিয়েছিলে, তখন কীভাবে সুরক্ষিত রাখা যায়, ক্লাব ঘরে রেখে বাইরে থেকে তালাবন্ধ করে রাখা যায়, আমি নিজে এলাকা থেকে উদ্ধার করে এনেছি। ছোটদের উত্সাহ থাকে, আমি কথায় কথায় কারও ভুল ধরতে রাজি নই। তৃণমূল কংগ্রেসে যে কর্মীরা পাহাড় থেকে সাগর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে বিশ্বাস করে রয়েছেন। আমার মনে হয়, তারা সবাই একমত হবে'।
পালটা উপসনা
এদিকে তৃণমূলের আইটি সেলের ইনচার্ড উপাসনা চৌধুরী বক্তব্য, 'প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা করে পয়েন্ট করে এনে, তারপর তাদের ভুলটা ধরিয়ে দেওয়া কুণালদা এবং আমাদের সকলের কর্তব্য। মুখপাত্র ছাড়া কেউ যদি কোনও কথা বলেন, সেই জায়গায় পা দিয়ে, তারপর কোনও সমস্যার মধ্যে আমাদের দলের কোনও কর্মী ফেঁসে যাক, সেটা আমরা আগেও চাইনি, আগামীদিনেও চাইব না'। সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার কথাটা বহুদিন আগে উল্লেখ করেছিলাম। সেই জিনিসটা এখনও হয়তো আমাদের আবার করতে হবে'।
বিজেপির কটাক্ষ
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিত্ সরকারের কটাক্ষ, 'তাড়াহুডো় শব্দটা ঠিক শোনেননি, ওটা অ্যান্টি হবে। ১৫ বছর ধরে অ্যান্টি সোশ্যালদের নিয়ে ঘর করলেন। অ্যান্টি সোশ্যালদের চাষ করলেন। এখন মনে হচ্ছে রুই-কাতলা বেরোবে! আপনারা চাষ করেছেন একেবারে সাপখোপের, সেখান থেকে রুই-কাতলা সরোবরে খেলে বেড়াবে! দলটাই তো নয়, এখন আর ভেবে লাভ কী হবে'!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)