• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'দলের কর্মীদের হেনস্থা করা হচ্ছে', রেজিনগর উপনির্বাচনের আগে মানবাধিকার কমিশনে হুমায়ুন

'দলের কর্মীদের হেনস্থা করা হচ্ছে', রেজিনগর উপনির্বাচনের আগে মানবাধিকার কমিশনে হুমায়ুন

Humayun Kabir: একসময় বলেছিলেন রেজিনগরে ভোট প্রচারের পরিস্থিতি নেই। বলেছিলেন কর্মীদের হেনস্থা করা হচ্ছে। এবার সেই অভিযোগ নিয়েই মানবাধিকার কমিশনে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Sep 30, 2026, 12:49 PM IST|Updated: Oct 05, 2026, 02:33 PM IST
joinshare
'দলের কর্মীদের হেনস্থা করা হচ্ছে', রেজিনগর উপনির্বাচনের আগে মানবাধিকার কমিশনে হুমায়ুন
Image Credit: মানবাধিকার কমিশনে হুমায়ুন

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

পিয়ালি মিত্র: পুলিসের বিরুদ্ধে এবার মানবাধিকার কমিশনে হুমায়ুন কবীর। কর্মীদের বাড়িতে ভাঙচুর, কর্মীদের হেনস্থার অভিযোগের পাশাপাশি পুলিসের অভিযান নিয়ে সরব আম জনতা উন্নয়ন পার্টি প্রধান।

বুধবার সকালে দলের কিছু কর্মীদের নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে আসেন হুমায়ুন কবীর। এর আগে এনিয়ে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি লেখেন হুমায়ুন। তাঁর অভিযোগ, বিভিন্ন সময় বেলদা, নওদা, শক্তিনগর থানার পুলিস তাঁর দলের কর্মীদের হেনস্থা করছে। সেই একই অভিযোগ নিয়ে তিনি আজ দলীয় কর্মী ও তাদের পরিবারকে নিয়ে মানবাধিকার কমিশনে আসেন হুমায়ুন।

হুমায়ুনের অভিয়োগ, গত শনিবারও তাঁর দলের ৩ কর্মীকে গ্রেফতার করে শক্তিপুর থানার পুলিস। তাদের বাড়িতে গিয়ে ভাংচুর চালানো হয়, এসি ভেঙে দেওয়া হয়, মহিলাদের উপরে অত্যাচার করা হয়। যে মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে বলে তাঁর অভিযোগ তাঁদেরও তিনি কমিশনে নিয়ে আসেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই হুমায়ুন কবীর সংবাদমাধ্য়মে বলেন, প্রচার করার মতো কোনও পরিস্থিতি নির্বাচন কমিশন এখানে করে রাখেনি। যারা রক্ষক তারাই ভক্ষক। আমাদের সঙ্গে যারা কথা বলতে আসছে তাদের কেন গ্রেফতার করেছে পুলিস? কী কারণে? প্রচার করে কী করব? ৬ তারিখে আমরা সক্রিয় থাকব।

হুমায়ুন কবীর আজ বলেন, পুলিস ২২ জনের তালিকা করে হুমকি দিচ্ছে। এলাকায় জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ ভোট দিতে পারবে না। AJUP জিতে যাবে বলেই পুলিস ভয় দেখাচ্ছে। নির্বাচন কমিশন ঘুমিয়ে রয়েছে। এলাকায় ‘পুলিসরাজ’ প্রতিষ্ঠা করা হয়েছে।

হুমায়ুন কবীর আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিজেপি জিতবে না, এটা মুখ্যমন্ত্রী জানেন। এলাকায় ২০০ জন RSS কর্মী ঢুকিয়েছে পুলিস, অথচ তাঁদের কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিস তাঁদের ৬ তারিখের পর এলাকায় আসতে বলছে। একটি আসন দখলের জন্য নির্বিচারে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Humayun Kabir