SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বাল্মীকি থেকে কৃত্তিবাস, তুলসীদাস থেকে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রামকথাকেই সেরার শিরোপা 'মহাপুজো সেরা বারোয়ারি'র

Mahapujo Sera Barowari Durga Puja 2026: শেষ হল রুদ্ধশ্বাস অপেক্ষার, শেষ হল প্রহর গোনা। বাংলার সবচেয়ে ঐতিহ্যশালী পুজো সম্মান, জি ২৪ ঘণ্টার 'মহাপুজো সেরা বারোয়ারি'তে সেরা পাঁচ পুজো হিসাবে জায়গা করে নিয়েছে কোন কোন পাঁচ পুজো?

Written By Soumitra Sen
Published: Oct 16, 2026, 08:13 PM IST | Updated: Oct 16, 2026, 08:28 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলার সবচেয়ে ঐতিহ্যশালী পুজো সম্মান, জি ২৪ ঘণ্টার 'মহাপুজো সেরা বারোয়ারি'তে সেরা পাঁচ পুজো হিসাবে জায়গা করে নিয়েছে কোন কোন পাঁচ পুজো? রুদ্ধশ্বাস অপেক্ষার পরে শেষ হল সেই প্রহর গোনা।

আরও পড়ুন: দুর্গাপুজো কি আদতে শস্যদেবীরই পুজো? আজও দুর্গার মহিষমর্দিনীরূপের ভিতরে উঁকি দিচ্ছে আদি মাতার ন'টি উদ্ভিদ

আরও পড়ুন: 

সেরা বারোয়ারি প্রথম

আলিপুর সর্বজনীন

সেরা বারোয়ারি দ্বিতীয়

বড়িশা ক্লাব

সেরা বারোয়ারি তৃতীয়

দমদম পার্ক তরুণ সংঘ

সেরা বারোয়ারি চতুর্থ

বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন

সেরা বারোয়ারি পঞ্চম

যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটি

জি ২৪ ঘণ্টার ‘মহাপুজো-সেরা বারোয়ারি’ পরিক্রমা

কয়েকদিন আগেই যথারীতি শুরু হয়েচিল জি ২৪ ঘণ্টার পুজো পরিক্রমা। কলকাতার ১০ পুজো থেকে বেছে নেওয়া সেরা ৫-এর যাত্রা। ১৩ অক্টোবর শুরু জি ২৪ ঘণ্টার ‘মহাপুজো-সেরা বারোয়ারি’ পরিক্রমা। কলকাতার উত্তর ও দক্ষিণের ১০টি নির্বাচিত দুর্গাপুজো ঘুরে দেখে সেরা পাঁচটি বেছে নিলেন তারকা-বিচারকরা। বিচারক প্যানেলে সৃজিত মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, ইশা সাহা ও অঙ্গনা রায়।

২৫০-৩০-১০ এবং ৫

পুজো পরিক্রমার জন্য জমা পড়েছিল ২৫০টি আবেদন। সেখান থেকে আর্ট কলেজের পড়ুয়া ও জি ২৪ ঘণ্টার এডিটোরিয়াল টিমের বাছাইপর্বে জায়গা করে নেয় ৩০টি বারোয়ারি পুজো। পরবর্তী পর্যায়ে চূড়ান্ত তালিকায় উঠে আসে ১০টি পুজো। প্রতিমা, পুজোর থিম, আলোকসজ্জা থেকে শুরু করে নিরাপত্তা ও সামগ্রিক ব্যবস্থাপনা—একাধিক বিষয় খতিয়ে দেখেই তৈরি হয়েছে এই তালিকা। উত্তর কলকাতার তালিকায় ছিল সল্টলেক এফডি ব্লক, চোরবাগান সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, দমদম পার্ক তরুণ সংঘ এবং নেতাজি সড়ক আঞ্চলিক আদিবাসীবৃন্দ। অন্য দিকে, দক্ষিণ কলকাতার নির্বাচিত পুজোগুলি ছিল বড়িশা ক্লাব, আলিপুর সর্বজনীন, ঠাকুরপুকুর এসবি পার্ক, যোধপুর পার্ক সর্বজনীন এবং বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। পরে সেখান থেকে এই পাঁচে সর্বসম্মত সিদ্ধান্ত।

৫ সেরার সংক্ষিপ্ত পরিচয়

প্রথম

আলিপুর সর্বজনী

আলিপুর সর্বজনীনের পুজো এবার ৮১ বছর পড়ল। কলকাতার ঐতিহ্যমণ্ডিত এই পুজোর এবার থিম স্রষ্টা অনির্বাণ। বাল্মীকি থেকে কৃত্তিবাস, তুলসীদাস থেকে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা লোকজ রামকথা-- যুগে যুগে, দেশে দেশে রামায়ণ ফিরে ফিরে এসেছে নতুন ভাষা ও নতুন ব্যাখ্যায়। তারই নিদর্শন মণ্ডপ জুড়ে। সাহিত্য, চিত্রকলা, লোকশিল্প, মঞ্চ থেকে টেলিভিশন-- মাধ্যম বদলেছে, বদলেছে দৃষ্টিভঙ্গি। উপমহাদেশে রামায়ণের ভাষা, ব্যাখ্যা বদলালেও কাহিনি রয়ে গিয়েছে জীবন্ত। সেই বহুরূপী রামায়ণ, তার চরিত্র, স্রষ্টা, ব্যাখ্যা ও জনপ্রিয় সংস্কৃতির দীর্ঘ যাত্রা-- শিল্পের নানা ভাষায় নতুন করে তুলে ধরেছে আলিপুর সর্বজনীন দুর্গাপূজা ২০২৬। তাদের মাথাতেই উঠল সেরার শিরোপা।

দ্বিতীয়

বড়িশা ক্লাব

ঐতিহ্যের সঙ্গে ইতিহাসের মেলবন্ধন এখানে। মৌর্য ও গুপ্ত যুগের স্থাপত্যশৈলি বড়িশা ক্লাবের পুজোয়। শিল্পী দীপ দাস এবং ইশিকা চন্দ্র গড়েছেন এখানকার থিম। থিমের নাম কালরেখা। এটি ইতিহাস থেকে বর্তমান যুগের একটি ভিজ্যুয়াল ইলাস্ট্রেশন জার্নি। এ পুজোর বয়স ৩৮ বছর।

তৃতীয়

দমদম পার্ক তরুণ সংঘ

বাণিজ্যে বসতে লক্ষ্মী! কাঠের শিল্পকর্মে বাঙালির সমুদ্রজয়ের গল্প লিখেছে দমদম পার্ক তরুণ সংঘ। থিমের নাম বেনিয়া কথা। শিল্পী অনির্বাণ। লক্ষ্মীলাভের আশাতেই যুগ যুগ ধরে সমুদ্র পাড়ি দিয়েছেন বাংলার বেনিয়ারা! সেই বেনিয়াদের সমুদ্রযাত্রার গল্পই এবার ফুটে উঠেছে মণ্ডপে।

চতুর্থ

বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন

৭৬তম বর্ষে পা দিল বাংলা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। এই পুজোর এবারের থিম: 'যোজন'। 'যোজন' অর্থাৎ, Connection। এবারের ভাবনার মূল বিষয় হল ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা, পাড়ার সঙ্গে প্রকৃতি, শিল্পের সঙ্গে সাসটেইনেবিলিটি (sustainability) এবং সর্বোপরি মানুষের সঙ্গে মা দুর্গার সংযোগ। ভাবনায় প্রখ্যাত শিল্পী সুশান্ত শিবানী পাল।

পঞ্চম

যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটি

দক্ষিণ কলকাতার অন্যতম অভিজাত পাড়া যোধপুর পার্ক। যোধপুর পার্ক শারদীয় উৎসব কমিটির পুজো  ৭৫ বছরে পড়ল। থিম, গুপ্ত যুগ। পুজো মণ্ডপে একেবারে নিখুঁতভাবে   গুপ্ত যুগের বরাহ অবতার কে তার ইতিহাস, ভাস্কর্য ফুটে তুলিয়েছেন শিল্পী বিমান সাহা। শুধু থিম ভাবনায় চমক নয়, যোধপুর পার্ক পুজোয় এবার মায়ের মূর্তি ঘুরবে ৩৬০ ডিগ্রি।  বিচ্ছুরিত হবে আলো।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES