SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মানুষ ও পাড়ার শক্তিতেই ৭৬ বছরের পথচলা! 'যোজনে'র সুতোয় গাঁথা মানুষ-প্রকৃতি ও মা

Ballygunge Cultural Association Durga Puja 2026: বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপূজার মূল শক্তি মানুষ এবং পাড়া। সেই ১৯৫১ সাল থেকেই। এবার ৭৬তম বর্ষে এসে তারা 'যোজন' ভাবনায় ভাবিত। যোগাযোগের ঐতিহ্যকেই বর্তমান সময়ের ভাবনা ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার অভিনব এক প্রচেষ্টা।

Written By Soumitra Sen
Published: Oct 13, 2026, 08:46 PM IST | Updated: Oct 13, 2026, 08:54 PM IST
Join

অয়ন ঘোষাল: ৭৬তম বর্ষে পা দিল বাংলা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। এই পুজোর এবারের থিম: 'যোজন'। 'যোজন' অর্থাৎ, Connection। এবারের ভাবনার মূল বিষয় হল ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা, পাড়ার সঙ্গে প্রকৃতি, শিল্পের সঙ্গে সাসটেইনেবিলিটি (sustainability) এবং সর্বোপরি মানুষের সঙ্গে মা দুর্গার সংযোগ। ভাবনায় প্রখ্যাত শিল্পী সুশান্ত শিবানী পাল।

ঐতিহ্য ও আধুনিকতার যোজন

বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোর চিরাচরিত ঐতিহ্যকে বজায় রেখেই এবারে তাকে contemporary presentation-এর সঙ্গে যুক্ত করা হয়েছে। Ramp দিয়ে প্রবেশ করার সময় projection এবং visual illusion-এর মাধ্যমে মা দুর্গার নির্মাণ প্রক্রিয়া দেখা যায়। যাত্রাপথ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আসল প্রতিমা দর্শকের সামনে উন্মোচিত হয়।

আরও পড়ুন: এ-পুজোয় আসতেন উত্তম-মান্না, এ-বাড়িতে গান 

পাড়া ও প্রকৃতির সঙ্গে যোজন

মণ্ডপের মধ্যে একটি existing tree-কে ইচ্ছাকৃত ভাবে design-এর অংশ হিসেবে রাখা হয়েছে এবং সেই অংশটি open to sky। একটি পরিচিত গাছ অনেক সময় একটি পাড়ার পরিচয়, স্মৃতি ও মানুষের মিলনস্থল হয়ে ওঠে। মণ্ডপের পরিবেশ দর্শককে অন্য এক জগতে নিয়ে গেলেও এই গাছ আবার তাকে নিজের পাড়ার সঙ্গে যুক্ত করে। একই সঙ্গে এটি আলো ও প্রাকৃতিক ventilation-এরও সুযোগ তৈরি করে দেয়।

ঐতিহ্যবাহী শিল্প ও সাসটেইনেবিলিটির যোজন
  
প্রতিমার traditional character বজায় রেখে সাজে আধুনিক sustainable চিন্তাভাবনাকে যুক্ত করা হয়েছে। সাধারণত ফেলে দেওয়া বা পুড়িয়ে দেওয়া শোলার বাইরের অংশকে পুনর্ব্যবহার করে এবারের মূল সজ্জা তৈরি করা হয়েছে।

মা দুর্গা সর্বত্র বিরাজমান

বিভিন্ন mirror, reflection এবং illusion-এর মাধ্যমে মণ্ডপের বিভিন্ন স্থান থেকে মা দুর্গাকে অনুভব করা যায়। এর মাধ্যমে একটি বিশ্বাসকে তুলে ধরা হয়েছে যে, ঈশ্বর কোনো একটি স্থানে সীমাবদ্ধ নন, তিনি সর্বত্র বিরাজমান।

সকলের জন্য উন্মুক্ত দ্বার
  
সকলের সুবিধার জন্য দুই দিক থেকেই ramp-এর ব্যবস্থা রাখা হয়েছে। Jury-দের entry এবং exit-ও আলাদা ভাবে পরিকল্পিত, যাতে সাধারণ দর্শনার্থীদের চলাচলে কোনো অসুবিধা না হয়।

নিরাপত্তা ও পরিষেবা

মণ্ডপে বিভিন্ন ধরনের মোট ২৮টি fire extinguisher, medical assistance, bio-toilet এবং দর্শনার্থীদের জন্য অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

পরিবেশবান্ধব

যতটা সম্ভব plastic flex ব্যবহার এড়িয়ে painted surface, canvas print, LED display এবং তুলনামূলকভাবে reusable মাধ্যম ব্যবহার করা হয়েছে।

মানুষ এবং পাড়া

১৯৫১ সাল থেকে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপূজার মূল শক্তি আমাদের মানুষ এবং আমাদের পাড়া। ৭৬তম বর্ষে 'যোজন' সেই ঐতিহ্যকেই বর্তমান সময়ের ভাবনা ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার একটি প্রচেষ্টা।

যোগাযোগ

এখানকার এই থিমভাবনা ও তার রূপদানে আছেন প্রখ্যাত শিল্পী সুশান্ত শিবানী পাল। থিমটি সংক্ষেপে 'ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা', 'পাড়ার সঙ্গে প্রকৃতি', 'শিল্পের সঙ্গে Sustainability', 'মানুষের সঙ্গে মা'-- এই হল 'যোজন'। এই হল Connection।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES