'টিএমসির মতো ভেজাল পার্টি দেখিনি…'! কুণালকে চাঁচাছোলা জবাব, অভয়ার সুবিচার নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের
Dilip Ghosh: কুণাল ঘোষের কটাক্ষ খারিজ করে তৃণমূল কংগ্রেসকেই তুলোধোনা করেন মন্ত্রী দিলীপ ঘোষ। আর অভয়া কাণ্ডে বিচার ব্যবস্থার ওপর মানুষের ক্ষোভকে সমর্থন জানিয়েও তদন্তে ভরসা রাখার বার্তা দেন।
নান্টু হাজরা: পুরভোট থেকে শুরু করে সমসাময়িক নানা ইস্যুতে বিরোধীদের কড়া জবাব দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পুরভোটে জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী তিনি। বামেদের একজোট হওয়ার ডাককে কটাক্ষ করে উড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহের সমালোচনার জবাবে ফিল্ম ইন্ডাস্ট্রির অতীত তুলে ধরে পালটা আক্রমণ শানিয়েছেন তিনি।
পুরভোট কী কঠিন?
কঠিন কেন হবে? প্রার্থী সবাই দিতে পারে। নীচের স্তর অবধি পরিবর্তনটা হোক। আমরা সেটাই চাই। মানুষও বিজেপিকে ভোট দেবে।
বিজেপিকে হারাতে সবাইকে এক মঞ্চে আসার আহ্বান কান্তি গঙ্গোপাধ্যায়ের। নির্দিষ্ট আচরণবিধি তৈরি করে প্রার্থী বাছার আহ্বান সিপিএমের
সিপিএম কী করেছে? বিরোধীদের সঙ্গে তখন ক্ষমতায় ছিল। তারা যদি বলে আসুন আমাদের সঙ্গে, কেউ বিশ্বাস করবে? তাই চেষ্টা করুন।
আরও পড়ুন: 'কালীঘাটে আমার লাশ ফিরবে', কয়েক ঘণ্টাতেই রং বদল করলেন কালারফুল মদন?
নাসিরুদ্দিন শাহ বলেছেন, বিজেপি রক্তপিপাসু মিথ্যাবাদী দল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলটি একটি হিংসা মূলক দল। এরপর যারা তাদের আদর্শ নীতির সাথে একমত নয়, তাদের ওপর প্রতিশোধ নেওয়া হচ্ছে, দেশের ভবিষ্যৎ, চলচ্চিত্র নির্মাতাদের মগজ ধোলাই বা ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের কথা দিচ্ছি, যে এমনটা কখনোই হতে দেওয়া হবে না
ততদিন মাফিয়ার হাতে ছিল চলচ্চিত্র জগৎ, তখন নাসিরুদ্দিন শাহর কোনও কষ্ট হয়নি। মাফিয়া মুক্ত হয়েছে আজকে ভারতবর্ষের ফিল্ম, জাতীয়তাবাদী আর ফিল্ম তৈরি হচ্ছে, লোকে খুশি দেখে, হিট হচ্ছে। দেশের সংস্কৃতি পরম্পরাকে তুলে ধরার চেষ্টা হয়নি, দেশের সংস্কৃতি চাপানো হয়েছে। কালো টাকা দিয়ে ফিল্ম করে গায়ের জোরে হিন্দুত্ব আর দেশকে অপমান করা হয়েছে। তখন চুপ ছিলেন? এখন চুপ থাকুন, দেখুন কী হচ্ছে।
কুণাল ঘোষ তিনি বলেছেন, ক্ষমতা থাকলে কলকাতা পুরসভার ২০৯ টি আসনেই খাঁটি আদি বিজেপি কর্মীদের প্রার্থী করে দেখান
খাঁটি কি আদি, সেটা বিজেপিকে ভাবতে দিন। টিএমসিটাকে খুঁজে বার করুন কোথায় আছে। টিএমসির মতো এত ভেজাল পার্টি তো আজ পর্যন্ত আমরা দেখিনি, সেই উঠে গেল। উনি কোন পার্টির প্রতিনিধির কথা বলছেন? ওঁর পার্টিকে বলুন যে ওঁরা ২০৯ টা আসনের প্রার্থী দিতে। এদের কথা জবাব দেওয়ার মতো কোনও মানে হয় না।
আরও পড়ুন: বিধানসভায় নিশ্চিত ছিলেন না; পুরভোটেও কঠিন লড়াই মমতার, মেনে নিলেন সৌগত
সন্দীপ ঘোষের জামিনের পর অভয়ার আন্দোলনকারীরা ফের পথে
মানুষের মনে সন্দেহ দূর হয়নি, বিচার ব্যবস্থার যে রায় এসেছে। তাই অভয়ার পরিবার থেকে শুরু করে যারা আন্দোলনকারী, তারা সুবিচারের আশা করছেন। তাদের অধিকার আছে, আন্দোলন করতেও পারেন। তো তদন্ত সরকার শুরু করেছে, ভরসা রাখা উচিত তার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)