দেবব্রত ঘোষ, পিয়ালী মিত্র: গতকাল মহাসপ্তমীর রাতে চোরবাগান পুজো মণ্ডপে ঘটে গিয়েছে বেনজরি মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু। তাঁরা চিকিত্সাধীন কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে। ঘটনার পরেই মণ্ডপ সিল করে দেওয়া হয়েছিল।
আর এখন গোটা মণ্ডপ ঘিরে রাখা হয়েছে। কাউকে সামনে দাঁড়াতেও দেওয়া হচ্ছে না। বসানো হয়েছে পুলিস পিকেট। গোয়েন্দা বিভাগের অফিসারেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুজোর ভিড় সামলাতে দায়িত্বে দক্ষ ৯
ওদিকে গিরিশ পার্ক থানার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে হীরক দলপতিকে। গতকালের ঘটনায় ওসি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই গিরিশ পার্কের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে হীরক দলপতিকে। এর সঙ্গেই রয়েছে বড় আরেকটি আপডেট। এই মুহূর্তে যারাঁ কলকাতা পুলিসের পুজোর ভিড় সামলানোর দায়িত্বে রয়েছেন, সেই দল একেবারে নতুন। যাঁদের ক্রাউড ম্য়ানেজমেন্টের সেঅর্থে অভিজ্ঞতা নেই। চোরবাগান বিপর্যয়ের পর এবার দায়িত্ব দেওয়া হল রাজ্য পুলিসের বিভিন্ন দফতরের দক্ষ ৯ জন অফিসারকে। যাঁরা অতীতে কলকাতার পুজো সামলেছেন অত্যন্ত দায়িত্বের সঙ্গে। এই কাজের বিরাট অভিজ্ঞতাই রয়েছে। তাঁরাই এবার জনজোয়ার নিয়ন্ত্রণ করবেন।

কে এই ৯ জন অফিসার?
১. শ্রী সুমনজিৎ রায়, আইপিএস, আইজিপি (বর্ডার), আইবি, পশ্চিমবঙ্গ
২. শ্রী মেহমুদ আখতার, আইপিএস, আইজিপি, ট্রাফিক, পশ্চিমবঙ্গ
৩. শ্রী মিরাজ খালিদ, আইপিএস, আইজিপি, ট্রাফিক, পশ্চিমবঙ্গ
৪. শ্রী রূপেশ কুমার, আইপিএস, ডিআইজি, এসটিএফ, পশ্চিমবঙ্গ
৫. শ্রী শুভঙ্কর ভট্টাচার্য, আইপিএস, ডিআইজি, ট্রাফিক, পশ্চিমবঙ্গ
৬. শ্রী তরুণ হালদার, আইপিএস, ডিআইজি, সিআইডি, পশ্চিমবঙ্গ
৭. শ্রী সৌম্য রায়, আইপিএস, এসএস, ইবি, পশ্চিমবঙ্গ
৮. শ্রী প্রিয়ব্রত রায়, আইপিএস, এসপি, ট্রাফিক, পশ্চিমবঙ্গ
৯. শ্রী দীপক সরকার, আইপিএস, এসএস, সিআইডি, পশ্চিমবঙ্গ
চোরবাগানের বিপর্যয়ের পর থেকেই মুখ্যমন্ত্রী নিজে সবকিছু তদারকি করছেন। শহরের অবস্থা তাঁর নিজের চোখে দেখতে তিনি স্বয়ং লালবাজার কন্ট্রোল রুমে। এর সঙ্গেই ভিআইপি লাইনের সংস্কৃতিও তুলে দেওয়া হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)