SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

জ্ঞানেশ বিরোধিতায় কলকাতায় একযোগে পথে কংগ্রেস-বাম-আপ, লোকভবনের সামনে তুলকালাম

Gyanesh Kumar resignation demand: লোকভবনের সামনে ব্য়ারিকেড। মিছিল আটকাতেই পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল ধস্তাধস্তি।

Written By Tanumoy Ghosal
Published: Oct 07, 2026, 04:46 PM IST | Updated: Oct 07, 2026, 04:57 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার উত্তাল কলকাতা। কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্র করে ধুন্ধুমার। পুলিসে সঙ্গে বিক্ষোভকারীদের পুলিসের ধস্তাধস্তি।

আরও পড়ুন:  জ্ঞানেশের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি: ইন্ডিয়া জোটের প্রতিবাদে রণক্ষেত্র রাজপথে চলন্ত পুলিস বাস থেকে ঝাঁপ 'বিদ্রোহী' রাহুল-প্রিয়ঙ্কার

জ্ঞানেশ ইস্যুতে উত্তাল কলকাতা

জ্ঞানেশ ইস্যু লাগাতার বিক্ষোভ চলছে দিল্লিতে। আন্দোলনে বাম, কংগ্রেস ও আপ। সেই আন্দোলনের আঁচ কলকাতায়। আজ, বুধবার লোকভবন অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস। রাজ্যপালের কাছে কংগ্রেস কর্মী ডেপুটেশন দিতে চেয়েছিলেন বলে খবর। সেইমতোই মিছিল করে লোকভবনের দিকে আসছিলেন তাঁরা।

এদিকে ততক্ষণে লোকভবনের চারপাশে গার্ডওয়াল বসিয়ে দিয়েছে পুলিস। এরপর লোকভবনের মাত্র ৫০ মিটার দূরে যখন মিছিল আটকায় পুলিস, তখন বিক্ষোভকারীদের সঙ্গে শুরু তুমুল ধস্তাধস্তি। এরপর রীতিমতো টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের তোলা হয় প্রিজন ভ্যানে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

 

উত্তপ্ত দিল্লি

এর আগে, গতকাল মঙ্গলবার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি। সংসদের থেকে নির্বাচন কমিশনের সদর দফতর  মিছিলের ডাক দিয়েছিল বিরোধীদের ইন্ডিয়া জোট। মিছিলে হাঁটতে দেখা যায় অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন-সহ বিরোধী দলের প্রায় শ'তিনেক সাংসদ ও নেতাদের। দিনভর কমিশনের সদর দফতরের ঠিক উলটো দিকে আকাশবানী ভবনে ধরনা দেন রাহুল গান্ধী। সন্ধে নাগাদ তাঁকে আটক করে পুলিস।

আরও পড়ুন: প্রেমানন্দ মহারাজের আশ্রমে যেতে ৫ কোটি টাকা? বিস্ফোরক দাবির জবাব দিলেন কোহলি

ছত্তীশগড় সফর স্থগিত

এসবের মধ্যেই ২ দিনের ছত্তীসগঢ় সফর স্থগিত রাখলেন জ্ঞানেশ কুমার। আজ, বুধবার ছত্তীসগঢ় যাওয়ার কথা ছিল তাঁর। সঙ্গে নির্বাচন কমিশনের অন্য শীর্ষ আধিকারিকরা। ছত্তীসগঢ়ের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর থেকে জানানো হয়েছে, ‘অনিবার্য কারণে’ জ্ঞানেশের এই সফর স্থগিত রাখা হচ্ছে।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES