ব্যাংকশাল আদালতে ডিম থেরাপি, গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মবিরতির ডাক আইনজীবীদের
Chaos at Bankshall Court: ব্যাংকশাল কোর্টে ধুন্ধুমার। এক ইউটিউবারকে পেশ করার সময় আইনজীবীদের উপর ডিম থেরাপি। কয়েকজন আইনজীবী আহত। এক অভিযুক্ত আটক। ঘটনায় জড়িত সমস্ত অভিযুক্ত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মবিরতির ডাক ক্ষুব্ধ আইনজীবীদের।
অর্ণবাংশু নিয়োগী: ডিম ছোড়া নিয়ে তুলকালাম ব্যাংকশাল আদালতে। আইনজীবীদের ওপর আক্রমণ। ক্ষুব্ধ আইনজীবীদের হাতে ধরা পড়ল এক অভিযুক্ত। পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে কর্মবিরতির ডাক।\
উল্লেখ্য এক ইউটিউবারকে আদালতে পেশ করার সময় পুলিশের উপস্থিতিতে কয়েকজন ব্যক্তি তার উপরে ডিম ছোড়ে। এবং তাকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। ওই সময় আদালত চত্বরে উপস্থিত আইনজীবীরা এই ঘটনার প্রতিবাদ জানান। পুলিশের কাছে এই মর্মে আবেদন করেন যে এই ধরনের ডিম ছেড়ার ঘটনা আদালত চত্বরে নয়, আদালতের বাইরে গিয়ে যা করার করুক। আপনারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। এরপরই ডিম ছোড়ারয় লিপ্ত অভিযুক্তরা প্রতিবাদী আইনজীবীদের উপর চড়াও হয়।
কয়েকজন আইনজীবী আহতও হন বলে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে সঙ্গে আদালত চত্বরে সমস্ত আইনজীবীরা একত্রিত হলে অভিযুক্তরা আদালত থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে একজনকে আইনজীবীরা ধরে ফেলে। বর্তমানে সেই একজন অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে। আইনজীবীদের সিদ্ধান্ত যতক্ষণ না সমস্ত অভিযুক্ত ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে ব্যাংকশাল আদালতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)