চশমার দোকানে বেআইনিভাবে চোখের চিকিত্সা! জনস্বার্থ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
অর্ণবাংশু নিয়োগী: চশমার দোকানে বেআইনিভাবে চোখের চিকিত্সা! রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, 'গোটা রাজ্যে যে সব চশমার দোকান রয়েছে সেখানে বেআইনিভাবে ক্নিনিক্যাল মেডিক্যাল প্র্যাকটিশ হয় কিনা তা খতিয়ে দেখতে হবে। অপটোমেট্রিস্টরা(যাঁরা শুধুমাত্র চোখের পাওয়ার চেক ও কিছু প্রাথমিক চিকিৎসা করতে পারেন) আইন মেনে ব্যবসা করছে কিনা, তাও যাচাই করতে হবে'।
আরও পড়ুন: জ্ঞানেশ বিরোধিতায় কলকাতায় একযোগে পথে কংগ্রেস-বাম-আপ, লোকভবনের সামনে তুলকালাম
চশমার দোকানে চোখের চিকিত্সা
রাজ্য তো বটেই, খাস কলকাতায় চশমার দোকানে চোখের চিকিত্সাও হয়। ডাক্তার বসেন। কিন্তু তিনি কি চোখের ডাক্তার নাকি নিছকই অপটোমেট্রিস্ট? তা নিয়ে প্রশ্ন উঠেছে। জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ, নদিয়ার এক আই ক্লিনিকের মালিক বেআইনি ভাবে চোখের চিকিৎসা করছেন। এদিন মামলাটির শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে।
হাইকোর্টের প্রশ্ন
শুনানিতে মামলাকারী প্রাথমিক বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি জানতে চান, 'ওই ব্যক্তিকে এখনও গ্রেফতার করা হয়নি'? ওই আই ক্লিনিকের তরফে আইনজীবী আদালতকে জানান, আগামী ২ ঘণ্টার মধ্যে ক্নিনিকের ক্লিনিক্যাল অংশ আপাতত বন্ধ বলে বোর্ড ঝুলিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে চশমার দোকান যেমন চলছে, তেমনি চলবে। বাকিটা স্বাস্থ্য দফতরের লাইসেন্স পেলে ফের খোলা হবে'।
আরও পড়ুন: মা উড়ালপুলে বড় বদল! যানজটের ভোগান্তি কাটাতে বসছে ডিজিট্যাল সাইনেজ ডিসপ্লে বোর্ড
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)