'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না'! এবার ঋতশিবিরে প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী?
'রাজনীতি করুন আর নাই করুন, ব্রাত্য়দা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না। এটা আমার প্রত্যয়। চাটার্ড ভাইপো ত্রিসীমানায় যাবেন না। আর রাজনীতি সম্ভাবনার শিল্প। কাল কী হবে, দেখুন না'।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: চাপের মুখে শিবিরবদল? এবার মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাত ছাড়ছেন ব্রাত্য বসুও? জল্পনা উসকে দিলেন খোদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'রাজনীতি সম্ভাবনার শিল্প। কাল কী হবে, দেখুন না'।
আরও পড়ুন: হুমায়ুনের ভোলবদল! অভিমান কাটিয়ে রাজনীতিতে ফিরছেন AJUP প্রধান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা
'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না'
ঋতব্রত বলেন, 'সবাই তো ল্যাম্পপোস্ট ছিলেন। হয়তো ক্রীতদাসত্ব তো মুক্তির একটা...স্বাভাবিকভাবেই ব্রাত্য বসু যে ভাষা প্রয়োগ করবেন, সে ভাষা অনেকে মাথার উপর দিয়ে যাবেন'। তাঁর দাবি, 'রাজনীতি করুন আর নাই করুন, ব্রাত্য়দা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না। এটা আমার প্রত্যয়। চাটার্ড ভাইপো ত্রিসীমানায় যাবেন না। আর রাজনীতি সম্ভাবনার শিল্প। কাল কী হবে, দেখুন না'।
বদলের বাংলায় এখন খবরের শিরোনাম তৃণমূল জমানার হেভিওয়েট মন্ত্রী। স্রেফ ইন্দ্রনীল সেন নন, তথ্য সংস্কৃতি দফতরের প্রাক্তন মহিলা কর্মীদের যৌন হেনস্থার অভিযোগে কিন্তু ব্রাত্যের বিরুদ্ধে জিরো FIR দায়ের হয়েছে। যদিও প্রাক্তন মন্ত্রীর দাবি, 'আমাকে কেউ একটা খারাপ কথা বলতে গেলে, আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আমি খারাপ কথা বলেছি, কুপ্রস্তাব দিয়েছি। এখন কুপ্রস্তাব দিতে গেলে তো আমায় চিনতে হবে, চোখে দেখতে হবে। আমি যাকে চিনি না, চোখে কখনও দেখিনি'। তাঁর স্পষ্ট কথা, আমি আইনি সহায়তা ইতিমধ্যেই নিয়েছে। আমি চাইছি, এটা তদন্ত হোক। কারা করল? কেন করল? এর প্রকৃত ছবি কী? সেটা বাইরে আসুক'।
এর আগে সুকান্ত মজুমদার দাবি করেছিলেন, 'আমরা খবর পেয়েছি, আমাদের কাছে খবর আছে যে ব্রাত্য়বাবু বিজেপির কিছু নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। এতদিন যোগাযোগ করেননি, যবে অভিযোগটা এসেছে, তারপরেই যোগাযোগ করছেন। অর্থাত্ ডাল মে কুছ কালা হ্যায় বা ডালই কালা হ্যায় পুরোটাই'। তিনি অবশ্য জানিয়েও দিয়েছিলেন যে, এখানে কোনও জায়গা নেই। যতই গান করুন কেন, আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি! বড়ফুলে মন্দিরে কোনও জায়গা নেই'।
এদিকে ব্রাত্য় বসুর বিরুদ্ধে এবার প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিল রাজ্যের দুর্নীতি দমনে কমিশন। অভিযোগ, বাংলা অকাদেমির চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন দুর্নীতি জড়িয়েছিলেন প্রাক্তন এই মন্ত্রী।
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)