বিমানে শৌচালয়ের আয়নায় লেখা হাড়হিম কথা, তোলপাড় কলকাতা বিমানবন্দর
Kolkata Airport: গতকালই বিমানবন্দরের শৌচালয়ে মেলে একটি হুমিক চিরকুট। তার পর আজ ফের...
সৌমেন ভট্টাচার্য: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। থাইল্যান্ডের ফুকেত থেকে ইন্ডিগোর একটি বিমান নামে কলকাতা বিমানবন্দরে। তার পরই আতঙ্কে ছড়ায় ওই বিমানে বোমা রাখা রয়েছে। শুরু হয়ে যায় নিরপত্তা বাহিনীর তত্পরতা।
কীভাবে ছড়াল ওই আতঙ্ক? কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমান নামার পরই কেবিন ক্রুরা দেখতে পান বিমানের শৌচালয়ে আয়নার কাচে লেখা রয়েছে ভয় পাইয়ে দেওয়ার মত কথা। ক্রুদের দাবি, লেখা ছিল, বিমানে বোমা রয়েছে।
ওই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিমানে চিরুনী তল্লাশি শুরু করে সিআইএসএফ। চলে যায় বোম্ব স্কোয়াড, দমকল বাহিনী। খতিয়ে দেখা হচ্ছে, আদৌ বোমা রাখা রয়েছে কিনা।
উল্লেখ্য, গতকালও এরকম বোমাতঙ্ক ছড়িয়েছিল কলকাতা বিমানবন্দরে। ওইদিন ডিপার্টচার লাউঞ্চে কাগজের মধ্যে বোমা রয়েছে বলে লেখা ছিল। ওই খবর ছড়াতেই ছড়িয়ে পড়ে তত্পরতা। পরিস্থিতি বিবেচনা করে বিমানবন্দরে প্রবেশকারী যাত্রীদের কড়া তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আতঙ্ক ছড়ানোর জন্যই ওই কথা লেখা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)